Shravan Month 2023: ১৯ বছর পর শ্রাবণে দুর্লভ যোগ, কারা ব্যবসায় লাভের মুখ দেখবেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) শ্রাবণ মাসের (Shravan Month) বিশেষ গুরুত্ব । এই মাসে ভগবান শিবের বিশেষ পুজো করা হয়। পুরো মাস ধরে বাবার ভক্তরা তাঁর পুজো করে থাকেন। সারা বছর ধরে অধীর আগ্রহে শিব ভক্তের অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। চলতি বছরে কিন্তু শ্রাবণ মাস দু’মাস ধরে চলবে। শ্রাবণ মাসে প্রায় ১৯ বছর পর ঘটতে চলেছে বিরল ঘটনা, ২০০৪ সালে এটি ঘটেছিল, তারপর এই ২০২৩ সালে ঘটবে বিরল ঘটনা।
কবে থেকে শুরু হবে শ্রাবণ মাস
জুলাই মাসের ৪ তারিখ থেকে শুরু হবে শ্রাবণ মাস, যা শেষ হবে ৩১ আগস্ট। এই দিন পূর্ণিমাও রয়েছে। সেই জন্য শ্রাবণ মাস হবে ৫৯ দিনে। ১৯ বছর পর এই মাসে মল মাসও পড়েছে। সেক্ষেত্রে শ্রাবণ মাস শুরুর পর থেকে ১৩ দিন অর্থাৎ ৪ থেকে ১৭ জুলাই চলার পর ১৮ জুলাই থেকে ১৬ আগস্ট মল মাস চলবে। মল মাস শেষ হবে অমাবস্যারতে। এরপর ১৭ অগাস্ট থেকে ফের শ্রাবণ মাস শুরু হবে, ৩১ অগাস্ট পর্যন্ত চলবে।

ভগবান শিবের বিশেষ কৃপা পাবেন কিছু রাশির জাতক জাতিকারা, জানুন সেই রাশির তালিকায় কোন ব্যক্তিরা রয়েছেন
মেষ রাশি
মেষ রাশির (Aries) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। শ্রাবণ মাসে শিবের বিশেষ কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা। সকল কাজেই তারা উন্নতি করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। জীবনে সাফল্যের সময় শুরু। যারা ব্যবসা করছেন তাদের আর্থিকভাবে লাভের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজগুলো জীবনে সফলতা নিশ্চিত।
মিথুন রাশি
শ্রাবণ মাসে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। বিদেশ যাত্রা করতে পারবেন। আর্থিকভাবে লাভ হবে আপনাদের। আচমকাই আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে থেকে সাফল্য আসবে আপনাদের।

সিংহ রাশি
শ্রাবণ মাসে সিংহ রাশির (leo) জাতক-জাতিকাদের জীবনে সাফল্য লেগেই থাকবে। যারা ব্যবসায়ী আছেন তারা লাভের মুখ দেখবেন। আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সহকর্মীদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হওয়ার সময় আসন্ন। আর্থিক দিকে লাভের মুখ দেখবেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে জীবনে আপনার সাফল্য লেগে থাকবে। দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনি। দাম্পত্য ও পারিবারিক জীবনেও আপনি বেশ সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications