ষটতিলা একাদশী কবে পড়েছে, বিষ্ণুর কৃপা পেতে তুলসী সংক্রান্ত এই টিপসগুলি মানুন

জ্যোতিষশাস্ত্রী ও হিন্দুধর্মে প্রত্যেকটি একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা একাদশী পালিত হয়। কথিত আছে, এদিন উপোস করে পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। জানুয়ারি মাসে এই একাদশী পালিত হয়।

এই দিন তুলসী গাছের কিছু প্রতিকার মেনে চললে আপনি আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। এমনকি জীবনে আসবে সফলতাও। এদিন বিষ্ণুর বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা লক্ষ্মী, বিষ্ণুর কৃপা পেতে আপনিও মানুন এই টিপসগুলি। চলতি বছর কবেই বা পড়েছে এই বিশেষ দিন, জানুন।

Astrology

  • কবে পড়েছে এই বিশেষ দিন

চলতি বছর একাদশী তিথি শুরু হচ্ছে জানুয়ারি মাসের ২৪ তারিখ সকাল ৭ টা ২৫ মিনিট থেকে, যা শেষ হবে ২৫ জানুয়ারি রাত ৮ টা ৩১ মিনিটে। উদয় তিথি অনুযায়ী এই একাদশী পালিত হবে ২৫ জানুয়ারি, শনিবার।

  • করুন তুলসীর এই প্রতিকারগুলি

এই বিশেষ দিনে তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপরে তুলসী গাছে হলুদ, চন্দন দেবেন। তারপর গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিন তুলসী গাছকে লাল কাপড় পরিয়ে রাখবেন। সেই সঙ্গে চুড়ি, সিঁদুর দিতে একদমই ভুলবেন না। এতে তুলসী দেবী খুব খুশি হন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনার ওপর লেগে থাকবে। জীবনে আসবে সফলতা।

  • এই মন্ত্র জপ করুন

একাদশীর দিন তুলসী গাছে পুজো না করলে জীবনের নানান সমস্যা আসে। শুধু তাই নয়, পরিবারের অশান্তির সৃষ্টি হয়। তাই জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর করতে এই বিশেষ দিনে তুলসী মন্ত্র অবশ্যই ১০৮ বার জপ করুন।

  • তুলসী পাতা ছিঁড়বেন না

এই একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা উচিত নয়। সেই সঙ্গে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এটি করলে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করবেন আপনি। এদিন যদি পারেন নির্জলা উপোস করবেন। তবেই আপনার আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে, পরিবারে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+