Lunar Eclipse: চন্দ্রগ্রহণে তৈরি হবে ‘শশ রাজযোগ’, হোলি থেকে ভাগ্য ঝলমল করবে কাদের
জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহণকেই শুভ বলে মনে করা হয় না। তাই সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। প্রতিবছর মোট চারটি গ্রহণ হয়। দুটি সূর্য গ্রহণ, দুটি চন্দ্রগ্রহণ। চলতি বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে হোলির দিন অর্থাৎ ১৪ মার্চ।
যা শুরু হবে সকাল ৯ টা ২৯ মিনিট থেকে শুরু হবে, যা চলবে বিকাল ৩টে ২৯ পর্যন্ত মিনিট পর্যন্ত। চন্দ্রগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনি এই সময়ে তৈরি করবে 'শশ রাজযোগ’। এই রাজযোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায়ে খুব লাভ হবে, জানেন তাঁদের মধ্যে কারা রয়েছেন।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শশ রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি থেকে ব্যবসা এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মানসিক চাপ অনেকটাই কমবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সঙ্গে ভালো থাকতে পারবেন। সামাজিকভাবে সকলের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। এসময় বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। আপনি যে কাজে বিদেশ যাওয়ার জন্য ভাবছিলেন, সেই কাজের সফলতা আসবে। তাছাড়া কর্মজীবনে সাফল্য আসবে আপনার। যদি আপনি পাইকারি ব্যবসা করেন, সেখানেও সফল আসবে আপনার। এসময় আর্থিক দিকে যথেষ্ট লাভ করতে পারবেন। পরীক্ষায় ভালো ফল করে। মানসিক চাপও কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। বিবাহিত জীবনে সুখী থাকবেন। এসময় স্বামী-স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনারা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। চাকরি থেকে ব্যবসাতে এগোতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অবিবাহিতদেরও বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের দ্বার খুলবে। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবনেও সুখী হবেন আপনি। অযথা কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। যারা ব্যবসা করেন, তাদের জন্য এটি একটি ভালো সময় হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications