দীপাবলিতে শনি তৈরি করবে এই শুভ রাজযোগ, ভাগ্যের দ্বার খুলতে চলেছে কাদের

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি গ্রহ। এবার শনি তৈরি করতে চলেছে 'শশ রাজযোগ’।

এই যোগ অত্যন্ত শুভ। শনি যখন তুলা, মকর, কুম্ভ রাশির প্রথম, চতুর্থ, সপ্তম, দশম ঘরে শনি থাকে, তখন কিন্তু শনি তৈরি করে শশ্য রাজযোগ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

job

  • কুম্ভ রাশি

এই রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। শেয়ার বাজারে যদি অর্থ বিনিয়োগ করেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এসময়ে আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান বা সোনা ব্যবসায় বিনিয়োগ করতে যান সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনার বাড়বে। তাছাড়া সন্তানের জন্য খুব শুভ খবর আপনি পাবেন। পারিবারিক জীবনে সুখ আসবে আপনার। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সকল কাজেই আপনি প্রশংসা পাবেন। বিষ্ণুর পুজো করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। আপনার জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসাক্ষেত্রে সফলতা আসবে আপনার।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় আপনি অনেক নাম করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে লাভের মুখ দেখবেন। ব্যবসায়ে মুনাফা অর্জন করার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি পড়েছিলেন সেটি থেকে বের হতে পারবেন আপনি। অযথা কারোর সঙ্গে অশান্তি জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+