দুই শুভ রাজযোগের প্রভাবে বাধা বিপত্তি কাটিয়ে সুখের মুখ দেখবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাঁকে শুভ ফল দেয়। যে ব্যক্তি অশুভ কাজ করে শনি তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন।

১৯ মে শুক্র নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। যে কারণে গঠিত হবে 'মালব্য রাজযোগ’। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। যে কারণে তৈরি হয়েছে 'শশ রাজযোগ’। ৩০ বছর পর একসঙ্গে তৈরি হবে এই দুই রাজযোগ। কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Money

  • বৃষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপরে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে সহযোগিতা পাবেন। বিলাসবহুল জিনিসপত্র বা যানবাহন ইত্যাদি ক্রয় করলে বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। ভাগ্যের দ্বার খুলবে আপনার। পিতা মাতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা।

  • মকর রাশি

মালব্য ও শশ রাজযোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির ব্যক্তিদের। আপনি ভালো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে একটি লাভজনক পরিকল্পনায় কাজ করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে সাহায্য পাবেন। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। তাছাড়া চাকরিতে পদোন্নতি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধু ও সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি পরিবারের সঙ্গে সম্পর্কিত যেকোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাই ও বোনদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ব্যবসায়ীরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কর্মজীবী ব্যক্তিরা খুব সুবিধা পাবেন। যারা রিয়েল এস্টেটে কাজ করেন এবং যারা মার্কেটিংয়ের কাজে যুক্ত তাঁদের শুভ সময় হবে।এসময় যারা মিডিয়া, মডেলিং, ফ্যাশনের সঙ্গে যুক্ত তাদের জীবনে খুব সাফল্যের সময় শুরু হবে। আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+