Sharad Purnima 2023: একই দিনে শারদ পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, এবারও খোলা আকাশের নীচে ক্ষীর রাখবেন?
জ্যোতিষশাস্ত্রে (astrology) শারদ পূর্ণিমা প্রত্যেক বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়, একে রাস পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, কৌমুদি ব্রতও বলা হয়। সেই সঙ্গে সূর্য ও চন্দ্র গ্রহণেরই বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর অক্টোবর মাসে বছরের দ্বিতীয় ও শেষ সূর্য ও চন্দ্রগ্রহণ পালিত হবে।
শারৎ পূর্ণিমা পড়েছে চন্দ্রগ্রহণও। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। আর সেই কারণে সূতক সময় বৈধ হবে। কথিত আছে, শারদ পূর্ণিমার দিনে, চাঁদ ষোলো কলায় পূর্ণ হয়। তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, এদিনে আকাশ থেকে অমৃত বৃষ্টি হয় বলে মনে করা হয়। তাই শারদ পূর্ণিমার দিনে ক্ষীর তৈরি করার রেওয়াজ রয়েছে।

- শারদপূর্ণিমার সময়
অক্টোবর মাসের ২৮ তারিখ সব ভোর চারটে ১৭ মিনিট থেকে শুরু হচ্ছে শারদপূর্ণিমা, যা চলবে ২৯ অক্টোবর একটা ৫৩ মিনিট পর্যন্ত। ২৮ অক্টোবর অর্থাৎচলতি বছর এই পূর্ণিমার দিন ঘটতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে। ২৮ অক্টোবর দুপুর একটা পাঁচ মিনিট থেকে শুরু হবে। সেই সঙ্গে দুপুর দুটো চার মিনিট পর্যন্ত ঘটবে। সূতক সময় থাকবে বিকেল চারটে পাঁচ মিনিটে পর্যন্ত।
- তাৎপর্য
জানুন শারদ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। সনাতন ধর্মে মনে করা হয়, এদিন চন্দ্র দেবতার করার পাশাপাশি ক্ষীর করার রীতি রয়েছে। এদিন রাতে আকাশ থেকে অমৃত বৃষ্টি হয়, তাই এদিন পুজোর পাশাপাশি আপনি খোলা আকাশের নিচে ক্ষীর রাখেন তা কিন্তু অত্যন্ত শুভ। এদিন ভগবান সত্যনারায়ণের পুজো করলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। প্রত্যেকটি কাজেই আপনার মিলবে সফলতা। আপনি এগিয়ে যেতে পারবেন সব কাজেই।
- চন্দ্রগ্রহণের সময় খোলা আকাশের নীচে ক্ষীর রাখা কি শুভ
শারদ পূর্ণিমার দিন ঘটবে চন্দ্রগ্রহণ, এই সময় চাঁদ থেকে যে আলো বের হবে তা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। তাই রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত , মানে মধ্য রাত যাকে বলা হয়, সেই সময় দেবী লক্ষ্মীর পূজা এবং খোলা আকাশের নিচে রাখতে পারেন ক্ষীর, তবে তা রাখার রয়েছে নিয়ম।
- কী বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চন্দ্রগ্রহণের সূচক সময় শুরু হওয়ার আগেই আপনি ক্ষীর তৈরি করতে পারবেন। চন্দ্রগ্রহণ শুরু হলে ক্ষীর তৈরি করা যাবে না। তবে ক্ষীর তৈরি করার পর যদি আপনি খোলা আকাশের নিচে রাখেন তাহলে তাদের কুশ বা তুলসী পাতা দিয়ে রাখবেন। এতে গ্রহণের কোনোও অশুভ প্রভাব কখনোই আপনার ক্ষীরের ওপর পড়বে না। রাতে চন্দ্রগ্রহণ শেষ হলে সকালে খোলা আকাশের নিচেও আপনি রাখতে পারেন ক্ষীর।












Click it and Unblock the Notifications