শারদ পূর্ণিমায় ভুলেও করবেন না এই কাজগুলি! জানুন জ্যোতিষমতে টোটকা

শারদ পূর্ণিমায় ভুলেও করবেন না এই কাজগুলি! জানুন জ্যোতিষমতে টোটকা

শারদ পূর্ণিমা পড়ে গিয়েছে। আর তার হাত ধরেই বাঙালি আপাতত মা লক্ষ্মীর পুজোর জন্য কোজাগরির আরাধনা নিয়ে ব্যস্ত । মা লক্ষ্মীর সামনে মোহর, বাণিজ্যতরী, ধানের শিশের আল্পনা দিয়ে ধনদেবীর আরাধনা করতে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বাঙালি। এদিকে ১৯ অক্টোবর বিকেল ৫ টা ২৭ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে পূর্ণিমা। এই পূর্ণিমার সময় বিভিন্ন পন্থা পালন করলে যেমন ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় বলে মনে করা হয়, তেমনই আবার বেশ কিছু পন্থা একেবারেই পালন করতে বারণ করা হয়। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পন্থা পালন করলে মেলে সুখ , শান্তি ও অর্থ। তবে এই পূর্ণিমায় কী কী করা উচিত নয়, তা দেখে নেওয়া যাক।

লেনদেন করবেন না টাকার

লেনদেন করবেন না টাকার

জ্যোতিষশাস্ত্র মতে টাকার লেনদেন শারদ পূর্ণিমায় না করা হলেই ভালো। জ্যোতিষমতে বলা হচ্ছে, এই সময় টাকা দেওয়া একেবারেই ঠিক কাজ নয়। মনে করা হয়, এই সময় লক্ষ্মীপুজোর সময় টাকার লেনদেন করা উচিত ন। বিশেষত লক্ষ্মীপুজোর দিন কোনও মতেই শারদ পূর্ণিমার সময় বাড়ির বাইরে টাকা কাউকে দেওয়া উচিত নয়। বলছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা।

 খাবার ধরণ

খাবার ধরণ

মা লক্ষ্মীকে এই দিনে খিচুড়ি ও লাবড়া দেওয়া হয়। লক্ষ্মীপুজোর দিন এই ভোগ সকলে ভাগ করে খাওয়ার পরামর্শ যেমন দেওয়া হয়, তেমনই এমন দিনে মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষত ব্যবসার কাজের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের। ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যাঁদের যোগাযোগ রয়েছে, তাঁরা একেবারেই এই দিনে সাত্ত্বিক আহার করতে পারেন।

 শান্তি বজায় রাখা

শান্তি বজায় রাখা

বলা হয়, লক্ষ্মী পুজো যেদিন হবে সেইদিন যেন গৃহস্থে শান্তি , স্বস্তি বজায় থাকে। ফলে জ্যোতিষবিদদের মতে অনেক সময় জ্যোৎস্নার আলোর প্রভাবে এই সময় বহু গৃহস্থেই উত্তেজনা দেখা যায়। তবে শারদ পূর্ণিমার লক্ষ্মীপুজোতে বাড়িতে যদি শান্তি বজায় থাকে, তাহলে সারা বছরই সেই শান্তি বাড়তে বজায় থাকবে। তেমনই রয়েছে মান্যতা।

 কোন রঙের পোশাক পরবেন না?

কোন রঙের পোশাক পরবেন না?

বলা হয়, শারদ পূর্ণিমার দিন বাড়িতে যেন কেউ কালো রঙের কাপড় জামা বা পোশাক না পড়েন। কালো রঙের পোশাক এমন দিনে অশুভ মনে করা হয়। শারদ পূর্ণিমা মূলত কোজাগরী লক্ষ্মীপুজোর জন্যই আলাদা করে পালিত হয়। ফলে সেই দিন মা লক্ষ্মীর প্রিয় রঙ গোলাপী রঙের পোশাক পরার চল রয়েছে। আর শারদ পূর্ণিমা যতক্ষণ থাকবে, ততক্ষণ সূর্যাস্তের পর কাউকে কিছু দান করলে , তা খুব ভালো ফল দেয় জীবনে। এমনই দাবি করা হয় জ্যোতিষমতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+