Shani vakri 2024: বক্রী শনির অশুভ প্রভাবে নতুন বছরে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনই গুরুত্ব রয়েছে শনি গ্রহের। শনি গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি, এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। যে ব্যক্তি শুভ কাজ করেন এই গ্রহ শুভ ফল দিয়ে থাকেন, যে ব্যক্তি অশুভ কাজ করে শনি তাকে অশুভ ফল দিয়ে থাকেন।

২০২৩ সালের নভেম্বর মাসে শনি স্থান পরিবর্তন করেছে, নতুন বছর ২০২৪ সালের শনি কুম্ভ রাশি বিপরীতমুখী হবে। শনির এই দশা ২৯ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে চলেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে নানান ভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Shani vakri 2024

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা নতুন বছরের শুরু থেকে নানান সমস্যার মুখে পড়বেন। এসময় কোনও কাজেই আপনারা তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকেও নানান সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, আপনার আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এসময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে। প্রত্যেকটি কাজেই আপনারা হেরে যাবেন। দাম্পত্য জীবনে নানান সমস্যা আসবে।

  • মকর রাশি

এসময় আপনার জীবনে নানান সমস্যা আসবে, আর্থিক দিকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। শরীর খুব খারাপ হয়ে যাবে।গাড়ি চালালে সাবধানে চালাবেন, কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সতর্ক হয়ে রাস্তাঘাটে চলবেন, না হলে নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। বাড়তি খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের উত্থান পতনের মধ্য দিয়েই যেতে হবে। এসময়ে নানান সমস্যা আসবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় ব্যর্থতা আসবে। তাছাড়া মানসিকভাবে আপনি খুব ভেঙে পড়বেন। ২০২৪ সালে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কারণ আপনার দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা রয়েছে। আপনার মাথা থেকে পা পর্যন্ত নানান সমস্যায় ভুগতে হবে, তাই আগেই সাবধানে থাকুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+