এই রাশিদের ভালো সময় শেষ হতে চলেছে, শীঘ্রই শনির ক্রুর দৃষ্টি পড়বে এঁদের ওপর

জুলাই মাসে অনেক বড় বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। যার মধ্যে শনিও রয়েছে। ১২ জুলাই শনি নিজের রাশি মকরে বক্রী অবস্থায় চলে যাবে। মকরে প্রবেশ করার পর শনি এই রাশিতে ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। যদিও এপ্রিলেই শনি নিজের রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল এবং ৫ জুন বক্রী হয়েছিল। এখন আবার শনি ১২ জুলাই নিজের রাশি মকরে বক্রী হবে। শনির এই অবস্থার ফলে আবার কিছু রাশি শনির দশায় পড়বে। আসুন জেনে নেওয়া যাক।

শনির ধাইয়া শুরু হবে এই রাশির জাতকদের ওপর

শনির ধাইয়া শুরু হবে এই রাশির জাতকদের ওপর

শনি তার স্থান পরিবর্তন করার সাথে সাথে সমস্ত রাশির উপর এর শুভ ও অশুভ প্রভাব দেখা যায়। শনি মকর রাশিতে প্রবেশের সঙ্গে মিথুন ও তুলা রাশির জাতক জাতিকারা শনি ধাইয়ার কবলে পড়বে। ১৭ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত এই দুই রাশির জাতকদের উপর শনির নিষ্ঠুর দৃষ্টি থাকবে। শনির ধাইয়া অবশ্য এই রাশিতে থাকবে আড়াই বছর নয়, মাত্র ৬ মাস।

এই দুই রাশি মুক্তি পাবে

এই দুই রাশি মুক্তি পাবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যখন ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন কর্কট এবং বৃশ্চিক রাশিতে শনির ধাইয়া শুরু হয়। কিন্তু ১২ জুলাই, যখন শনি মকর রাশিতে চলে যাবে, তখন এই উভয় রাশি আবার শনির ধাইয়া থেকে মুক্তি পাবে। তবে এই স্বস্তি মাত্র ৬ মাসের জন্য। এর পরে, ১৭ জানুয়ারি, ২০২৩ থেকে, আবারও শনি ধাইয়ার কবলে পড়বে এঁরা।

শনির ধাইয়ার প্রভাব থেকে বাঁচার উপায়

শনির ধাইয়ার প্রভাব থেকে বাঁচার উপায়

শনির ক্রুর দৃষ্টি একজন ভালো মানুষকে ধ্বংস করে দেয়। শনি ধাইয়ার কারণে একজন ব্যক্তিকে অনেক উত্থান-পতনের সম্মুখীন হতে হয়। এমতাবস্থায়, ব্যক্তির দ্বারা করা কাজটিও খারাপ হতে শুরু করে। তাই একটু সতর্ক হওয়া দরকার। শনির প্রভাব এড়াতে যতটা সম্ভব অসহায় মানুষকে সাহায্য করুন। পিঁপড়েকে আটার গোলায় গুড় মিশিয়ে খাওয়ান। শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন। এছাড়াও সুন্দরকান্ড পাঠ করুন। এটা বিশ্বাস করা হয় যে হনুমানজির ভক্তদের উপর শনিদেব নিষ্ঠুর দৃষ্টি দেন না।

শনিদেবের পুজোয় মিলবে স্বস্তি

শনিদেবের পুজোয় মিলবে স্বস্তি

শনিদেবকে সর্ষের তেল উৎসর্গ করুন। তাঁকেনীল ফুল দিয়ে পুজো করুন। শনিদেবের পুজো করার সময় কখনও সরাসরি শনি মূর্তি দর্শন করবেন না। বজরংবলিকে সিঁদুর ও জুঁইফুল অর্পণ করুন। হনুমান চল্লিশা পাঠ করুন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+