আজ থেকে ১৪১ দিন পর্যন্ত বক্রী থাকবে শনি, শনির দশা থেকে বাঁচতে করুন এই উপায়

আজ থেকে ১৪১ দিন পর্যন্ত বক্রী থাকবে শনি, শনির দশা থেকে বাঁচতে করুন এই উপায়

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ গোচর করে বা বক্রী হয়, এটি সমস্ত রাশির মানুষের জীবনে প্রভাব ফেলে। ৫ জুন, শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে এবং ২৩ অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে। ৫ জুন সকাল ৩টে ১৬ মিনিট থেকে কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে। মোট ১৪১ দিন উল্টো পথে হাঁটতে চলেছেন শনি।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যারা শনির সাড়েসাতি এবং ধাইয়ায় ভুগছেন, শনির এই বক্র পদক্ষেপ তাদের কষ্ট বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে শনিদেবকে খুশি করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ব্যবস্থাগুলি শনির দশা থেকে কিছুটা মুক্তি দেয়। আসুন জেনে নেওয়া যাক এই প্রতিকারগুলো সম্পর্কে।

সাড়ে সাতি ও ধাইয়া থেকে বাঁচার উপায়

সাড়ে সাতি ও ধাইয়া থেকে বাঁচার উপায়

শনিদেব কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত। তাই শনির সাড়েসাতি ও ধাইয়ার অবস্থা এড়াতে আগে থেকেই ভালো কাজ করুন। অন্যদের সাহায্য করুন। কাউকে মিথ্যা কথ বলা, চুরি, লোভ, ঘৃণা ইত্যাদি করবেন না।

শনি বীজ মন্ত্রের জপ

শনি বীজ মন্ত্রের জপ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার বা নিয়মিত শনি ওম শনিশ্চরায় নমঃ বা ওম প্রম প্রেম প্রণ সহ শনিশ্চরায় নমঃ মন্ত্রের বীজ মন্ত্র ১০৮ বার জপ করুন। এতে করে শনিদেব প্রসন্ন হন এবং ভক্তদের দুঃখ-কষ্ট দূর করেন।

সাড়ে সাতি ও ধাইয়ার দুষ্ট প্রভাব

সাড়ে সাতি ও ধাইয়ার দুষ্ট প্রভাব

সাড়ে সাতি ও ধাইয়ার দুষ্ট প্রভাব থেকে বাঁচটে শনিবার দিন শামী গাছের পুজো করুন। শামি গাছে নিয়মিত জল দিন। শনিবার সন্ধ্যায় এর পুজো করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবের কাছে শামী গাছ প্রিয় তাই শনিবার শামী গাছের পুজো করা হয়।

শনিবার অশ্বত্থ গাছের পুজো

শনিবার অশ্বত্থ গাছের পুজো

এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার অশ্বত্থ গাছে শনিদেবের ছায়া পড়ে। তাই শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার অশ্বত্থ গাছে অর্ঘ্য নিবেদন করুন। এছাড়াও, একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে দিন, এটি করলে শনি, সাড়েসাতি, ধাইয়া এবং শনি দোষের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

শনির কুদৃষ্টি

শনির কুদৃষ্টি

শনির কুদৃষ্টি এড়াতে শনিদেবের পুজো করুন। এর পরে শনি কলচ এবং শনি রক্ষা স্তোত্র পাঠ করুন।

শনিদেবের বাহন

শনিদেবের বাহন

শনিবার কুকুর, শকুন, ঘোড়া, হাতি, হরিণ, ময়ূর ইত্যাদির কোনও ক্ষতি করবেন না। এদেরকে শনিদেবের বাহন বলে বিশ্বাস করা হয়। যদি সম্ভব হয়, শনিবার তাদের খাবার খেতে দিন।

শনিবারের উপোস

শনিবারের উপোস

শনিবার উপোস করলে, শনি চল্লিসা পাঠ ও আরতি করলে শনিদেবের কৃপা প্রাপ্তি হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+