শনি গোচরের সুফল মিলবে, আগামী বছর ধনী হতে চলেছে এই রাশির জাতকরা

২০২৩ সাল শুরু হতে আর মাত্র দেড় মাস সময় রয়েছে। নতুন বছর আসার আগেই মানুষের মনে এই প্রশ্ন উঁকি মারছে যে আগামী বছর তাঁদের জন্য কোন সুখবর নিয়ে আসতে চলেছে। জেনে রাখুন যে বছরের শুরুতেই শনিদেব কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। যেটাকে এই শনিদেবের মূল ত্রিকোণ রাশি বলে মানা হয়ে থাকে। এর অর্থ শনিদেব এই রাশিতে খুব ভালো ফল প্রদান করেন। কিন্তু এমন কিছু রাশি রয়েছে যাদের ২০২৩ সালের শুরু থেকেই আগামী ৩ মাস দারুণ ভালো প্রমাণিত হতে চলেছে। এই সময় এদের ব্যবসায় ধনলাভ ও উন্নতির যোগ তৈরি হবে। আসুন জেনে নিই সেই রাশিগুলির সম্পর্কে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনিদেবের স্বামী গ্রহ কুম্ভ। আর ২০২৩ সালের ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব। ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এর দারুন ভালো ফল পাবেন। মিথুন ও তুলা রাশির জাতক জাতিকারা ধাইয়া থেকে পাবেন মুক্তি। ধনু রাশির জাতক জাতিকারা সাড়েসাতি থেকে পাবেন মুক্তি। এই রাশির জাতক জাতিকারা বহু সমস্যা, বাধা বিঘ্ন থেকে রেহাই পাবেন ২০২৩ সালে। বলছে জ্যোতিষ মত।

মকর রাশি

মকর রাশি

আপনাদের জন্য শনির গোচর লাভজনক প্রমাণিত হতে চলেছে। কারণ আপনার গোচর কুণ্ডলীতে শনিদেব দ্বিতীয় ঘরে গোচর করছে। যেটাকে ধন ও বাণীর ঘর বলে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনার আকস্মিক ধনলাভ হতে পারে। এর সঙ্গে আপনার আর্থিক পরিস্থিতিও অনেক শুধরাতে পারে। অন্যদিকে এই সময় আপনার পরিশ্রমের পুরো ফল আপনি পাবেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের শুভ পরিণাম প্রাপ্ত হবে। শনিদেবের শুভ প্রভাবে আয়ের অন্য উৎসের বৃদ্ধি হওয়ায় দিকে কাজ করবেন এবং সফলও হবেন। শনিদেব আবার আপনার রাশির অধিপতি। এইজন্য শনির গোচর আপনার জন্য ফলদায়ক প্রমাণিত হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

শনিদেবের গোচর আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে। কারণ আপনার রাশি থেকে এই গোচর নবম ঘরে হতে চলেছে। যেটাকে ভাগ্য ও বিদেশে যাওয়ার ঘর বলে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। যে কাজ আটকে ছিল তাতে ভালো সফলতা পাওয়া যাবে। এর সঙ্গে অর্থের আগমনের নতুন উৎস তৈরি হতে চলেছে। এই সময় জমি-সম্পত্তি ও স্থায়ী সম্পত্তি সম্পর্কিত মামলা থেকে লাভের যোগ তৈরি হবে। অন্যদিকে যারা বাহন কেনার পরিকল্পনা করছেন, যাঁদের পরিকল্পনা সফল হয়ে যাবে। এই সময় আপনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে ছোট বা বড় যাত্রা করতে পারেন, যা লাভদায়ক প্রমাণিত হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনাদের জন্য শনি গ্রহের কুম্ভ রাশিতে গোচর কেরিয়ার ও ব্যবসার দৃষ্টি থেকে শুভ ফলদায়ক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার গোচর কুণ্ডলীর দশম ভাবে গোচর করতে চলেছে। যেটাকে চাকরি ও কর্মক্ষেত্রের স্থান বলে বিবেচিত হয়। এইজন্য এই সময় যাঁরা বেকার তাঁদের কাছে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। এর সঙ্গে ব্যবসায় ভালো ধনলাভ হবে। এই সময় আয় বৃদ্ধি হবে। এর সঙ্গে ক্রমাগত পরিশ্রম করার ফলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে। সিনিয়র ও জুনিয়রদের সহায়তা পাওয়া যাবে এই সময়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+