জুলাইতে বক্রী শনির গোচর এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে,আপনিও কি রয়েছেন এই তালিকায়

এই মুহূর্তে শনিদেব কুম্ভ রাশিতে রয়েছে আর বক্রী চালে চলছে। ১২ জুলাই শনি গ্রহ বক্রী চালে চলতে চলতে নিজের রাশি মকরে প্রবেশ করবে। সেখানে ৬ মাস পর্যন্ত থাকবে শনিদেব। বক্রী শনির মকরে গোচর কিছু রাশির জাতকদের জন্য ফলদায়ক প্রমাণিত হবে। মকর রাশিতে শনিদেবের থাকাকালিন এই রাশিদের ব্যাপক উন্নতি হবে। কেরিয়ার-আর্থিক পরিস্থিতিতে জবরদস্ত পরিবর্তন আসবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশিরা এই গোচরের ফলে লাভবান হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

শনির গোচর এই রাশিদের জন্য় ভালো সময় নিয়ে আসছে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। যদি চাকরি পরিবর্তন না করেন তবে পুরনো কর্মক্ষেত্রেই পদোন্নতি-বেতন বৃদ্ধি হতে পারে। সব মিলিয়ে কেরিয়ারের গ্রাফ তড়তড় করে উঠবে। কর্মক্ষেত্রে মান-সম্মান পাওয়া যাবে। ধন লাভ হবে। আয় বাড়বে যার ফলে আর্থিক চিন্তা কম হবে। জীবনে সুখ-সুবিধা বাড়বে এবং যারা একা আছেন তাদের জীবনসঙ্গী পাওয়ার যোগ রয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

বক্রী শনির মকর রাশিতে গোচর ধনু রাশির জাতকদের জন্য খুব লাভদায়ক প্রমাণিত হবে। ৬ মাস পর্যন্ত এদের লাভ অনবরত হতে থাকবে। আয় বাড়বে। আটকে থাকা অর্থ এখন পাওয়া যাবে। চাকরি এবং ব্যবসা উভয়ের জন্যই সময়টি ভালো। ব্যবসায়ীরা লাভবান হবেন এবং চাকরিপ্রার্থীদের উন্নতি হবে। যারা অংশীদারিত্বে কাজ করছেন এবং অংশীদারিত্বে কাজ শুরু করার জন্য এটি একটি ভাল সময়।

মীন রাশি

মীন রাশি

মীন রাশিদের জন্য বক্রী শনি খুব ফল দেবে। আয় বাড়বে। ৬ মাসের মধ্যে আর্থিক লাভ হওয়ার প্রচুর সুযোগ আসবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায়ীরা বড় চুক্তি পেতে পারেন। অন্যদিকে, চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন। তারা বড় কিছু উপলব্ধি করতে পারেন। নতুন চাকরির প্রস্তাব পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। পুরনো বিবাদে জয় হবেই। বিনিয়োগের জন্য এটি একটি ভাল সময়।

শনিকে প্রসন্ন করার উপায়

শনিকে প্রসন্ন করার উপায়

শনিকে তুষ্ট করার জন্য সর্বপ্রথম বজরংবলীর পুজো করুন। তার পর ভৈরবের উপাসনা করবেন। আবার শনিকে শান্ত করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। দরিদ্র অসহায় ব্যক্তিদের দান করলেও শনি প্রসন্ন হন। তাই তিল, কালো বিউলি ডাল, জুতো, লোহা, তেল দান করা শুভ। কাককে রুটি খাওয়ান, ছায়া পাত্র দান করলেও শনি দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+