এই রাশিদের ওপর শুরু হয়েছে শনির মহাদশা–ধাইয়া, আপনিও কি রয়েছেন এঁদের মধ্যে?
শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং বক্রী স্থিতিতে রয়েছে। শনি এখন বক্রী অবস্থায় মকর রাশিতে প্রবেশ করেছে। আর এই বক্রী শনির প্রভাব গিয়ে পড়বে সমস্ত ১২টি রাশির ওপর। তবে বিশেষ কিছু রাশির জাতক রয়েছে যাঁদের জন্য এই সময় বিশেষ রূপে কষ্টদায়ক হতে পারে। শনির মকর রাশিতে গোচরের ফলে এই রাশিদের ওপর সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে যাবে। এই পরিস্থিতি চলবে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। কারণ ততদিন পর্যন্ত শনি মকর রাশিতে থাকবে।

এই পাঁচ রাশি ওপর শুরু হবে শনির মহাদশা
শনির মকর রাশিতে প্রবেশ করার পাশাপাশি এই পাঁচ রাশির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে গিয়েছে। আবার কিছু রাশির ওপর থেকে শনির মহাদশা শেষ হয়ে যাবে। শনির মকর রাশিতে গোচরের পর ধনু রাশিতে সাড়ে সাতি শুরু হয়ে গিয়েছে। এর সঙ্গে কুম্ভ ও মকর রাশির জাতকদেরও সাড়ে সাতির কবলের মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া মিথুন ও তুলা রাশির জাতকদেরও এই সময় শনি কষ্ট দিতে চলেছে। অন্যদিকে কর্কট, মীন ও বৃশ্চিক রাশির ওপর থেকে ধাইয়ার প্রভাব কেটে গিয়েছে।

খুব কষ্ট দেয় সাড়ে সাতি ও ধাইয়া
শনির সাড়ে সাতি ও ধাইয়া জাতকদের বেশ সমস্যায় ফেলবে। শনির ক্রুর দৃষ্টি ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক এই তিন রকমভাবে সমস্যায় ফেলবে। এঁদের সফলতার রাস্তা বন্ধ এখন। ভাগ্য সঙ্গ দেবে না। অর্থ সঙ্কট দেখা দেবে, স্বাস্থ্য ও সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে। এঁদের জীবনে অশান্তি দেখা দিতে পারে।

শনির মহাদশা থেকে মুক্ত হবে এই রাশিরা
এ বছর ২৯ এপ্রিল থেকে শনি দ্বারা প্রভাবিত মীন রাশি ১২ জুলাই শনি কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করার পর কিছু সময়ের জন্য এই রাশি থেকে শনির প্রভাব দূর হয়েছে। মীন রাশির লোকেরা ১২ জুলাই থেকে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত শনির সাড়ে সাতি থেকে মুক্ত থাকবে। অন্যদিকে গত ২৯ এপ্রিল থেকে শনির ধাইয়া কর্কট রাশিতে শুরু হয়েছিল। তবে, ১২ জুলাই মকর রাশিতে শনি গ্রহের প্রবেশের সাথে সাথে কর্কট রাশি আগামী ৬ মাস শনি ধাইয়ার প্রভাব থেকে মুক্ত থাকবে। কর্কট রাশির পাশাপাশি, বৃশ্চিক রাশির জাতকদের উপরও গত ২৯ এপ্রিলে শনির ধাইয়া শুরু হয়েছিল। ১২ জুলাই থেকে ২০২৩-এর ১৭ জানুয়ারি পর্যন্ত শনি মকর রাশিতে থাকবে। এই সময়ে এই রাশিতে শনির ধাইয়ার কোনও প্রভাব পড়বে না।

সাড়ে সাতি ও ধাইয়া থেকে রেহাই পাওয়ার উপায়
শনির খারাপ নজর থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল ভালো সুকর্ম করা। কাউকে মিথ্যা বল না, প্রতিবন্ধী-বয়স্ক ও শ্রমিকদের হয়রানি ও তাঁদের অপমান না করা। শনিবার দিন অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনি সম্বন্ধিত জিনিস যেমন তেল, কালো তিল, বিউলির ডাল, কালো পোশাক দান করুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications