অক্টোবরে মার্গী হতে চলেছে শনিদেব, এই রাশিদের জীবন হতে চলেছে মঙ্গলময়
বৈদিক জ্যোতিষে ন্যায়ের দেবতা বলে মানা হয় শনিগ্রহকে আর এই গ্রহ ২৩ অক্টোবর মকর রাশিতে মার্গী হতে চলেছে। শনির সোজা চাল ধনতেরসের দিন শুরু হবে। ১৭ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত শনির গতি মার্গী থাকবে। এর সঙ্গে এই সময় শনি ঘনিষ্ঠা নক্ষত্রে থাকবে যা মঙ্গলের নক্ষত্র বলে পরিচিত। শনি ও মঙ্গল নিজেদের মধ্যে শত্রুতার ভাব রাখে। যার ফলে শনি-মঙ্গলের অশুভ যোগ তৈরি হবে। যার প্রভাব সব রাশিদের ওপর দেখতে পাওয়া যাবে। তবে শনি মার্গীর ফলে বিশেষ কিছু রাশি স্বস্তি পাবে, যাদের ওপর শনির সাড়েসাতি ও ধাইয়া চলছে। কারণ শনির মহাদশাতে বক্রী চাল খুবই কষ্টদায়ক ছিল।

মকর রাশি
শনি মকর রাশিতে মার্গী হতে চলেছে। এখন মকর রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতি চলছে কিন্তু শনির মার্গী হওয়ার পর এদের অনেক স্বস্তি মিলবে। আটকে থাকা কাজ হতে থাকবে। অর্থ পাওয়া যাবে। আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। তাও শনিদেবতার পুজো করে যান, এতে লাভ হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ওপর শনির সাড়েসাতির প্রভাব রয়েছে। শনির মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকদের সমস্যা দূর হবে। এরা শুভ ফল দিতে শুরু করবে। চাকরি ও ব্যবসায় উন্নতি দেখা দেবে। আয় বাড়বে। সন্তানের পক্ষ থেকে প্রচুর সুখ পাওয়া যাবে।

ধনু রাশি
এই সময় ধনু রাশির জাতকরা শনির সাড়েসাতির কবলে রয়েছে। ২৩ অক্টোবর থেকে শনির মার্গী এদের অনেকটাই স্বস্তি এনে দেবে। কেরিয়ারে যে পদোন্নতি আটকে ছিল, সেটা পাওয়া যাবে। কাজে সফলতা পাবেন। পরিবারে সুখ ফিরে আসবে।

মিথুন রাশি
মিথুন রাশির ওপর এখন শনির ধাইয়া চলছে। শনির সোজা চাল চলার কারণে মিথুন রাশির জাতকরা স্বস্তি পাবে। কেরিয়ারে নতুন সুযোগ পাওয়া যাবে। বড় উপলব্ধি অর্জন করতে পারবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ধনলাভ হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের ওপরও শনি ধাইয়ার প্রভাব রয়েছে। শনির মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতকরা বড় ধরনের সুবিধা পেতে পারেন। আয় বাড়বে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। পরিবারের সদস্যদের সহযোগিতায় কোনও বড় কাজ সম্পন্ন হবে। হঠাৎ করেই যে কোনও জায়গা থেকে টাকা পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications