এই রাশিদের ওপর চলছে শনির সাড়েসাতি ও ধাইয়া, আপনিও কি রয়েছেন এই তালিকায়
শনিকে খুবই বিশেষ গ্রহ হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। যার সম্বন্ধ ন্যায়ের সঙ্গে রয়েছে। পৌরাণিক কথা অনুসারে শনিদেব ভগবান শিবকে প্রসন্ন করার জন্য ঘোর তপস্যা করেছিলেন। এরপর মহাদেব প্রসন্ন হয়ে শনিদেবকে কলিযুগের ন্যায়াধিপতি অর্থাৎ দণ্ডাধিকারীর উপাধি প্রদান করেন। কলিযুগে মানুষের কর্মের ফল শনিদেব প্রদান করে থাকেন। এইজন্য শনিদেবকে কর্মফলদাতাও বলা হয়ে থাকে।

সাড়েসাতি ও শনির ধাইয়া কোন রাশিদের ওপর রয়েছে
বর্তমানে শনির সাড়েসাতি ৩টে রাশি ও শনির ধাইয়া ২টি রাশির ওপর চলছে।

শনির সাড়েসাতি
শনির সাশেসাতি চলছে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশির ওপর। শনির সাড়েসাতি যাদের ওপর রয়েছে তাদের হওয়া কাজও আটকে যাবে, জীবন বেশ কিছুদিন সমস্যায় ঘেরা থাকবে, আর্থিক অনটন দেখা দেবে, সব কাজেই বাধা পাবেন এই জাতকরা।

শনির ধাইয়া চলছে কাদের ওপর
মিথুন ও তুলা রাশির ওপর চলছে শনির ধাইয়া। এই সময় এই দুই রাশির জীবনও চড়াই-উৎরাইতে ভরা থাকবে।

শনির সাড়েসাতি কবে শেষ হবে
মিথুন ও তুলা রাশিতে চলা ধাইয়া ২০২৩ সালের ১৭ জানুয়ারি শেষ হবে। এই দুই রাশিই শনির ধাইয়া থেকে সম্পূর্ণভাবে ২০২৩ সালে মুক্তি পাবে। অন্যদিকে মকর রাশি থেকে কুম্ভ আশিতে শনির প্রবেশ হতেই ধনু রাশির জাতকরা সাড়েসাতি থেকে মুক্তি পাবে এবং মীন রাশিতে সাড়েসাতি শুরু হয়ে যাবে। পঞ্চাঙ্গ অনুসারে, শনি মকর রাশিতে ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। এরপর শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

শনির উপায়
শনিকে প্রসন্ন রাখা খুবই জরুরি। তবে শনিদেবের কিছু নিয়ম রয়েছে তা পালন করতে হয়। গরীবদের সহায়তা করলে বা এদের মতো মানুষদের জন্য কোনও কল্যাণকারী কাজ করলে অথবা অসহায়দের সাহায্য করলে শনিদেব আপনার ওপর শীঘ্রই কৃপা করতে পারেন। যাঁরা সাহায্য করে থাকেন তাঁদের শনিদেব পছন্দ করেন। এইজন্য নিজের আশেপাশে অসহায়, পীড়িত ও পরিশ্রম করছে এমন মানুষদের দিকে হাত বাড়িয়ে দিন। এরকম করলে শনিদেব জীবনে শুভ ফল প্রদান করে। এর সঙ্গে শনিবার করে শনি মন্দিরে গিয়ে তেল অর্পণ করুন এবং শনির সঙ্গে সম্পর্কিত জিনিস দান করুন। শনি চল্লিসা ও শনির মন্ত্র জপ করলেও শনির অশুভতা থেকে মুক্তি পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications