Shani Margi 2023: মার্গী হতে চলেছেন শনিদেব, ধন-সম্পদে ভরে উঠবে কাদের জীবন

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব পড়ে, তবে শনির নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। কারণ শনি, রাহু, কেতু এই গ্রহরা যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ দৃষ্টি দেন তখন সেই রাশির ব্যক্তিদের জীবনে সমস্যা লেগেই থাকে , কোনও কাজে তারা সফলতা অর্জন করতে পারেন না।

যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাঁকে খারাপ ফল দিয়ে থাকেন, যে ব্যক্তি সব সময়ে ভালো কাজ করেন শনি তাঁকে শুভ ফল দিয়ে থাকেন। নভেম্বর মাসের ৪ তারিখ শনিদেব মার্গী হতে চলেছেন। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। ধনসম্পদে ভরে উঠবে কিছু রাশির ব্যক্তিদের জীবন। কাদের জীবনে সফলতা নিশ্চিত, দেখুন।

Shani Margi 2023

কুম্ভ রাশি

শনি হওয়ার কারণে কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস প্রচুর বাড়বে। এসময় মানসিকভাবে আপনি আরোও এগিয়ে যেতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি ব্যবসা করেন সেখানেও কিন্তু আপনি আর অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। সুখে শান্তিতে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সৎভাব বজায় থাকবে আপনার।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নতুন যানবাহন, নতুন সম্পত্তি কিনতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় কর্মজীবনে আপনি খুব উন্নতি করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাহলে দাম্পত্য জীবন আপনার আরোও সুখের হবে, সন্তানের কোনোও সুখবর আপনি আরোও খুশি হয়ে উঠবেন।

Shani Margi 2023

মকর রাশি

মকর রাশির(Capricorn) ব্যক্তিদের খুব লাভ হবে। এই সময় আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনি কোনও কাজের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আর্থিকভাবে খুব লাভ হবে আপনার। কঠোর পরিশ্রম করলে জীবনের সফলতা নিশ্চিত। এই সময় আপনি যে আশা করেছিলেন সেই আশা পূরণ হবে। চাকরিজীবীদের পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+