শনি স্বরাশিতে মার্গী, এই রাশিদের জীবন হয়ে উঠবে দুর্বিষহ, জানুন বাঁচার উপায়
জ্য়োতিষ শাস্ত্রে কোনও গ্রহের বক্রী অর্থাৎ উল্টো চালকে শুভ বলে মনে করা হয় না। তার ওপর শনির বক্রী চাল আরও ভয়ানক বলে মনে করা হয়। আজ ২৩ অক্টোবর ২০২২ থেকে শনি নিজের রাশি মকরে মার্গী হয়ে গিয়েছে। শনি ১৭ জানুয়ারি ২০৩ সাল পর্যন্ত এই পরিস্থিতিতে থাকবে। তবে শনির মার্গী অবস্থানও কিছু রাশির জন্য অভিশাপে পরিণত হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির ওপর মার্গী শনির খারাপ প্রভাব পড়তে চলেছে। এর সঙ্গে শনিদেবের প্রকোপ থেকে বাঁচার উপায়ও জেনে নিন।

বৃষ রাশি
মার্গী শনি বৃষ রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়াতে পারে। এদের সব কাজে পরিশ্রম করতে হবে। কাজে সমস্যা দেখা দেবে এবং খরচ বাড়বে।

কর্কট রাশি
কর্কট রাশিদের শনির সোজা চাল জীবনে অনেক ধরনের সমস্যা এনে দেবে। চাকরি-ব্যবসায় চড়াই-উৎরাই দেখা দিতে পারে। আয় কমবে এবং খরচ বাড়বে। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন।

কন্যা রাশি
মার্গী শনি কষ্ট দেবে। যে কাজটা করবেন ভেবেছিলেন সেটা না হওয়ার কারণে নিরাশ হবেন। আচমকা বাধা আসবে কাজে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
মকর রাশিতে শনি মার্গী হয়েছিল। এর সঙ্গে এই জাতকদের ওপর শনির সাড়েসাতি চলছে। এই রাশির জাতকদের শারীরিক ও মানসিক কষ্ট হতে পারে। খরচ বাড়বে।

কুম্ভ রাশি
শনির মার্গী চাল কুম্ভ রাশির জাতকদের সমস্যায় ফেলতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখুন ভালো করে। কেরিয়ারে সাবধানতা বজায় রাখুন। বিশেষ করে অন্যের ব্যাপারে নাক গলাবেন না। নয়ত লোকসান হয়ে যেতে পারে।

শনির উপায়
শনির মার্গী অবস্থানের জন্য যাদের লোকসান হচ্ছে বা যে সব জাতকরা শনির সাড়েসাতি-ধাইয়া থেকে মুক্তি পেতে চান, তাঁদের কিছু উপায় করা খুবই প্রয়োজন। শনির উপায় জীবনের বেশ কিছু সমস্যা থেকে রেহাই দেব।
-শনিবার করে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল অর্পণ করুন।
-ছায়াদান করুন। এর জন্য কাঁসার পাত্রে তেল নিয়ে নিজের মুখ দেখুন এরপর পাত্র সমেত তেল দান করে দিন। এটাকে শনি মন্দিরেও রেখে আসতে পারেন।
-প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
-হনুমানজির পুজো আরাধনা করুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications