অক্টোবরে মার্গী হতে চলেছেন শনিদেব, এই রাশিদের জীবন হবে সুখময়

জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহকে সবচেয়ে ক্রুর গ্রহ বলে মানা হয়। একে ন্যায়ের দেবতাও বলা হয়। শনিদেব সকলের কর্মের হিসাবে ফল প্রদান করে থাকে। বৈদিক শাস্ত্র অনুসারে, শনিদেব ২৩ অক্টোবর ২০২২ সালে মকর রাশিতে মার্গী হতে চলেছে। শনির মার্গী হওয়ার কারণে কিছু রাশির জীবনে প্রচুর সুখ-স্বাচ্ছন্দ্য আসতে চলেছে। আসুন জেনে নিই সেই রাশিগুলি কারা।

মেষ রাশি

মেষ রাশি

পঞ্চাঙ্গ মতে, শনি মেষ রাশির দশম ঘরে বিরাজ করছে এবং ২৩ অক্টোবর থেকে মার্গী হতে চলেছে। শনির মার্গী হওয়ার ফলে যারা ব্যবসায় কঠিন পরিশ্রম করছেন, তারা সফল অবশ্যই হবে। যারা চাকরি করছেন, তাঁদের কেরিয়ার ক্ষেত্রে সফলতা আসবে। এই রাশির আচমকা ধনপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। মান-সম্মান বৃদ্ধি পাবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির সপ্তম ঘরে শনি মার্গী হওয়ার ফলে এরা বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে। ব্যবসা ও চাকরিতে বিশেষ লাভের যোগ তৈরি হয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবন খুশিতে ভরপুর থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

বর্তমানে তুলা রাশির ওপর শনির ধাইয়া চলছে। অক্টোবরে শনির মকর রাশিতে মার্গী হওয়ার কারণে এই জাতকদের শুভ ফল প্রাপ্তি হবে। আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। যার জন্য অর্থ সঙ্কট থেকে মুক্তি পাওয়া যাবে। সন্তানের পক্ষ থেকে ভালো খবর পাওয়া যাবে। বিনিয়োগ লাভজনক হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির বাহন ও বাড়ির সুখ পাওয়ার যোগ তৈরি হচ্ছে। এদের আয় বৃদ্ধি হবে। ব্যবসার নতুন মাধ্যম খুলবে। দাম্পত্য জীবনে সুখের ঝড় বয়ে যাবে। পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন।

মীন রাশি

মীন রাশি

মীন রাশিতে শনি লাভের ঘরে মার্গী হতে চলেছে। এই সময় এই রাশিদের জাতকদের লাভ হবে। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরি ও ব্যবসা উভয়েই উন্নতির যোগ রয়েছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+