২ দিন পর মার্গী হতে চলেছেন শনিদেব, এই রাশিদের জীবন ভরবে সুখ–সমৃদ্ধিতে
শনিদেব সর্বদা কর্ম অনুসারে ফল দান করেন আর তাই তাঁর ক্রোধ থেকে সবাই ভয় পান। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেব মকর রাশিতে গোচর করেছেন এবং ২৩ অক্টোবর এই রাশিতে শনিদেব মার্গী হয়ে যাবে। শনির এই বক্রী চালের কারণে অনেক রাশির ওপর শনির প্রকোপ রয়েছে, কিন্তু এরই মধ্যে কিছু রাশিদের খুব শীঘ্রই স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মেষ রাশি
শনির গোচর মেষ রাশির জাতকদের জন্য ভালো সময় নিয়ে আসছে এবং মান-সম্মানে বৃদ্ধি আনতে চলেছে। শনির গোচর মেষ রাশির দশম ঘরে হতে চলেছে এবং এতে লাভের সম্ভাবনা থাকবে। এতে ব্যবসায়ীদের বেশ লাভ হতে চলেছে এবং ব্যবসায় অংশীদারিত্বের পরিকল্পনা করার জন্য এই সময় উত্তম। এছাড়া চাকরির সন্ধার করছেন এমন মানুষরা ভালো খবর পেতে পারেন। কোনও বিনিয়োগে আচমকা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
শনিদেব কর্কট রাশির সপ্তম ঘরে গোচর করবে এবং এর ফলে কর্কট রাশিদের দুঃখ দূর হবে। এর পাশাপাশি মান-সম্মান বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্র বদল করার চেষ্টা করছেন এমন ব্যক্তিদের জন্য এই সময় অনুকূল থাকবে।

তুলা রাশি
তুলা রাশির চতুর্থ ঘরে শনিদেবের গোচর ঘটছে এবং এর কারণে তুলা রাশির জাতকদের আয় বাড়বে। এই রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কিছু ভাল খবর শোনা যেতে পারে। বিবাহিতদের সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে এবং শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবে।

বৃশ্চিক রাশি
শনিদেবের গোচর বৃশ্চিক রাশির জাতকদের জন্য অনুকূল সময় নিয়ে আসছে এবং বিনিয়োগের জন্য এটা ভালো সময়। দাম্পত্য জীবনে খুশি আসবে এবং বেশ কিছু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির সন্ধান করা মানুষদের ভালো প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃশ্চিক রাশির মানুষ গাড়ি বা জমি কিনতে পারেন।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শনিদেবের গোচর সুখ বার্তা বয়ে নিয়ে আসবে। আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং আপনি কাজ এবং ব্যবসায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সুচারুভাবে কাজ করতে সক্ষম হবেন। এ ছাড়া প্রেম ঘটিত বিয়ে পরিবারের কাছ থেকে অনুমোদন পেতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications