Shani Margi 2023: মার্গী শনির অশুভ দৃষ্টি কোন রাশির জাতকদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। নভেম্বর মাসের ৪ তারিখ শনি মার্গী হবে।
এসময়ে কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যাবে, আবার কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে, দেখুন।

- কর্কট রাশি
শনি মার্গী হওয়ার কারণে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজে আপনারা তেমন ভাবে এগিয়ে যেতে পারবেন না। ঋণ নেওয়ার আগে বারবার ভাববেন। কর্মক্ষেত্রে আপনাকে বারবার পিছিয়ে পড়তে হবে, কথাবার্তায় লাগাম রেখে বলার চেষ্টা করুন। এই সময় আপনাকে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে। তাই অবশ্যই শান্ত থাকবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন না।, আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি
শনি মার্গী হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার সঙ্গে সকলের নানান অশান্তি বাঁধবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। চাকরিতে সাবধানতা অবলম্বন করে চলতে পারেন। তাছাড়া নতুন কোনও কাজ করার আগে বারবার ভেবেচিন্তে করবেন। আইনি মামলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবারের কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই সকলের সঙ্গে অশান্তি বাঁধবে আপনার।
- মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। এসময় আপনারা কোনও কাজে তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবেন না।দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সুখের মুখ দেখবেন না। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই হেরে যাবেন, আর্থিক দিকে লাভ হবে না আপনার। পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন। পেট থেকে পা পর্যন্ত নানান সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে।এসময় আপনার বেতন বৃদ্ধি হবে না। আর্থিক দিকে আপনি খুব পিছিয়ে পড়বেন। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাধতে থাকবে আপনার। কারোর থেকে ঋণ নেবেন না। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications