রাশি পরিবর্তন করতে চলেছে শনি গ্রহ, ‌আপনার জীবনে এর কি প্রভাব পড়তে চলেছে দেখে নিন

রাশি পরিবর্তন করতে চলেছে শনি গ্রহ

জ্যোতিষ শাস্ত্রে শনি দেবতাকে ক্রুর দেবতা বলে মানা হয়। সব গ্রহদের মধ্যে একমাত্র শনি গ্রহই খুব ধীরগতিতে চলে দেড়বছর পর রাশি পরিবর্তন করে। অতএব, তার অবস্থানের প্রতিটি পরিবর্তন সমস্ত রাশিচক্রের জাতকদের ওপর দীর্ঘতম প্রভাব ফেলে। এই সময় শনি মকর রাশিতে অবস্থান করছে আর ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত শনি এই রাশিত থাকার পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ততদিন ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক–জাতিকাদের ওপর শনির সাড়ে সাতি প্রভাব ও মিথুন–তুলা রাশির ওপর শনির ধইয়া চলবে।

এই রাশিদের ওপর শুরু হবে মহাদশা

এই রাশিদের ওপর শুরু হবে মহাদশা

শনি যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখনই মীন, কুম্ভ ও মকর রাশির ওপর শনির সাড়ে সাতি শুরু হয়ে যাবে। এছাড়াও কর্কট ও বৃশ্চিক রাশির ওপর শনির ধাইয়া চলবে। এরপর শনি ২০২৫ সালের ২৯ মার্চ ফের রাশি বদল করবে। এরকমভাবে জ্যোতিষীদের গণনা অনুযায়ী, ২০২২ সালে মোট ৮ রাশির ওপর শনির প্রভাব চলবে। এই রাশিগুলি হল ধনু, মকর, কুম্ভ, মীন, মিথুন, তুলা, কর্কট ও বৃশ্চিক রাশি। অন্যদিকে মেষ, বৃষ, সিংহ ও কন্যা রাশির জাতকরা গোটা বছর শনির প্রভাব থেকে দূরে থাকবেন।

শনির বক্রী দশা ৬ মাস পিছিয়ে যাবে

শনির বক্রী দশা ৬ মাস পিছিয়ে যাবে

যাইহোক, এই সময়ের মধ্যে, শনি গ্রহটি ১২ জুলাই ২০২২ থেকে ১৭ জানুয়ারী ২০২৩ পর্যন্ত শনির বক্রী দশা থাকবে। এর জেরে শনির সাড়ে সাতি ও ধাইয়ায় ভোগা মানুষদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। সাধারণত যেসব রাশির উপর শনির মহাদশা চলে, তাঁদের নানা সমস্যায় পড়তে হয়। অর্থহানি, স্বাস্থ্য সমস্যা, কর্মজীবনে বাধাও আসে। অন্যদিকে দৈনন্দিন জীবনের কথা যদি বলেন তবে নিদ্রাহীন, মানুষের সঙ্গে অহেতুক ঝগড়া, সম্মানহানি, আদালতে মামলা, ঋণের মতো সমস্যা থাকবে।

শনির সাড়ে সাতি কী

শনির সাড়ে সাতি কী

জ্যোতিষশাস্ত্র মতে, শনি হচ্ছে কর্মকারক গ্রহ। প্রাচ্য জ্যোতিষশাস্ত্র মতে, মকর ও কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনিগ্রহে সূর্যের আলো পৌঁছায় না বলে এটি একটি অন্ধকার গ্রহ। প্রতিটি রাশি অতিক্রম করতে শনি গ্রহের আড়াই বছর সময় লাগে। শনির সাড়ে সাতি মানেই কর্মে বাধা, পেশাগত, পারিবারিক ও দাম্পত্য জীবনে ভুলবোঝাবুঝি কিংবা আর্থিক সমস্যাই নয়, এ সময়ে অনেকে ধাপে ধাপে সাফল্যের শিখরে ওঠেন। জীবনে নতুন মোড় নেয়। নানারকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে সাফল্য ও প্রাচুর্যের পথে অগ্রসর হন। শনি গ্রহ যখন জন্মকালীন চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে এ সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়। রাশিচক্রে শনি একেক রাশি অতিক্রম করতে সময় লাগে আড়া্ই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। এই সাড়ে সাত বছরকে বলা হয় শনির সাড়ে সাতি।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+