Shani Gochar 2023: নভেম্বর মাস পর্যন্ত শনির কৃপা পাবেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাঁকে শুভ ফল দিয়ে থাকেন, যে ব্যক্তি খারাপ কাজ করেন শনি তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন। জুন মাসের ১৭ তারিখ শনি বিপরীতমুখী হয়েছে।

৩ নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী অবস্থাতেই থাকবে সে, এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, শনির কৃপায় কাদের জীবনে সাফল্য আসবে, দেখুন।

Shani Gochar 2023

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) অধিপতি হল শুক্র, শনির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শনির বিপরীতমুখী গতি এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু করবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার। গুপ্ত রোগ থেকে বের হতে পারবেন, তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। সমস্ত ঝামেলা থেকে বের হতে পারবেন। আইনি মামলা থেকে বের হতে পারবেন। এসময় দূরে কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন, দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

তুলা রাশি

তুলা রাশির (libra) অধিপতি শনি, শনির কৃপায় তুলা রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। দামি যে কোনও জিনিস কিনতে পারেন। যে কাজ করবেন সেখানে সফলতা পাবেন। সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। শুধু তাই নয়, এসময় পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, নতুন ব্যবসায়ে আপনারা বিনিয়োগ করতে পারেন। আইনি মামলা থেকে বেরোতে পারবেন আপনি।

Shani Gochar 2023

মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের শনির বিপরীতমুখী গতির কারণে সাফল্যের সময় শুরু হবে। এসময় যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক অবস্থা আপনার ভালোই হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। এসময় যারা ব্যবসায়ে রয়েছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন আপনি। ধনসম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+