Shani Gochar 2023: কতদিন কুম্ভ রাশিতে থাকবেন শনি, লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, শনি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে শনি গ্রহের নাম শুনে আমরা সকলেই ভয় পেয়ে যাই। কারণ এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তির ওপর অশুভ প্রভাব ফেলে তখন সেই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসে না, নানা অসুবিধার মধ্যে দিয়ে তাদের যেতে হয়।

সবথেকে ধীর গতির গ্রহ হল শনি। এই গ্রহ একরাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করতে সময় নেন আড়াই বছর। যে ব্যক্তি শুভ কাজ করেন সেই ব্যক্তিকে শনি শুভ ফল দিয়ে থাকেন, যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন। কুম্ভ রাশির অধিপতি শনিদেব। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছেণ, ২০২৫ সাল পর্যন্ত এখানেই থাকবেন তিনি, এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Shani Gochar 2023

মেষ রাশি

২০২৫ সাল পর্যন্ত মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। আর্থিক দিকে খুব লাভ হবে। ধন-সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। ২০২৫ সাল পর্যন্ত আপনার আর্থিককে খুব লাভ হবে। ব্যবসায়ে সফলতা আনতে পারবেন। এসময় যা চাইবেন তাই করতে পারবেন। কাজের জন্য ভালো অফার পাবেন, চাকরিতে পদোন্নতি হওয়ার সুযোগ থাকবে আপনার।

Shani Gochar 2023

সিংহ রাশি

সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। ২০২৫ সাল পর্যন্ত আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। এই সময় বিলাসিতা করে জীবন কাটাতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। শনিদেবের কৃপায় আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। এই সময় নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও ভালোই মুনাফা অর্জন করতে পারবেন আপনি।

তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের পঞ্চম ঘরে প্রবেশ করেছে শনি গ্রহ। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। এসময় আপনি যে কাজ করবেন সেখানেই সাফল্য আসবে আপনার। তাছাড়া আপনি যদি নতুন চাকরির পরীক্ষা দেন সেখানেও সাফল্য পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+