Shani Gochar 2023: ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবেন শনি, ব্যবসায় উন্নতির শুরু কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনি যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। তবে শনি গ্রহ একরাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেন আড়াই বছর। শনির নাম শুনলে আমরা সকলেই প্রায় ভয় পেয়ে যাই, তার কারণ শনি যখন কোন রাশির ব্যক্তির উপর অশুভ দৃষ্টি ফেলেন তখন কখনোই সেই ব্যক্তির কোনও কাজে সফলতা আসে না। আর্থিক দিকে তাঁদের নানান অবনতি লেগে থাকে।

কোনও কাজেই তাঁরা সফলতা পান না। শুধু তাই নয়, যে ব্যক্তি ভালো কাজ করেন শনি তাঁকে শুভ ফল দেন। আবার যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাঁকে অশুভ ফলও দিয়ে থাকেন। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে নিজের রাশি কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি, ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবেন তিনি। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব উন্নতি হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা থাকবেন।

Shani Gochar 2023

মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের ওপর শনি শুভ কৃপা করবেন। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে, দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। কর্মজীবনে অনেক এগিয়ে যেতে পারবেন আপনি।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় শনির বিশেষ কৃপায় আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ২০২৫ সাল পর্যন্ত আপনি যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুব ভালো সময়, সকল কাজেই আপনারা খুব লাভ করতে পারবেন।

Shani Gochar 2023

সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের ওপর শনির বিশেষ কৃপা থাকবে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। শুধু তাই নয়, এসময় আপনার অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। এই সময় যে কাজ করবেন সেই কাজেই আপনারা সাফল্য আসবে। আংশিক ব্যবসায় খুব লাভ আসবে। লটারি কাটতে পারেন। সেখানে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের উপর শনির বিশেষ কৃপা থাকবে। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার। জীবনে সাফল্য আসবে শুধু তাই নয়, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। প্রেমের সম্পর্কে আপনি অনেক উন্নতি করতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। ব্যবসায় খুব লাভ হবে, বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+