শনির অশুভ দৃষ্টি এড়াতে আজই ত্যাগ করুন এই বদ অভ্যাসগুলি

শনিকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। এই গ্রহ কখনও খারাপ কাজ সহ্য করতে পারে না। যদি আপনি কোনও খারাপ কাজে লিপ্ত থাকেন বা কোন বদ অভ্যাস আপনার থাকে, তাহলে তা আজই পরিবর্তন করুন, না হলে শনির কোপে আপনার জীবনে অশুভ সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্র, শনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। তিনি একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিদের তার কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। যে ব্যক্তি ভাল কাজ করেন শনি তাঁকে ভালো ফল দেয়, আর যিনি খারাপ কাজ করেন শনি তাঁকে খারাপ ফল দিয়ে থাকেন। যে সকল ব্যক্তির ওপর শনির অশুভ দৃষ্টি দেয় তাদের জীবনে কখনোও সাফল্য আসে না। তাদের জীবন প্রায় ছারখার হয়ে যাবে। আর্থিক দিকে তাদের নানান অবনতি হবে। জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনিদেব চারটি জিনিসকে বড্ড ঘৃণা করেন। যদি কোনও ব্যক্তি এগুলি করে থাকেন, তাহলে কিন্তু তিনি খুব রেগে যান । দেখুন শনি কোন কোন জিনিস খুব অপছন্দ করেন।

এই ব্যবসা আজই ত্যাগ করুন

এই ব্যবসা আজই ত্যাগ করুন

যে সকল ব্যক্তি চড়া সুদে টাকা লেনদেনের ব্যবসা করেন,সে সকল ব্যক্তিকে একদমই পছন্দ করেন না শনি। তাদের ওপর শনির অশুভ দৃষ্টি পড়ে। তাদের আর্থিক অবস্থার নানা অসুবিধা হয়। তাদের পরিবারকেও শনিদেব ছাড়েন না। তাদের জীবনে কখনোও সাফল্য আসে না। অভাব তাদের জন্য ছাড়তে চায় না , তাই যদি আপনিও এমন করে থাকেন তাহলে দ্রুত শনিদেবের অশুভ দৃষ্টি এড়াতে এই বদ অভ্যাস বন্ধ করুন।

পা টেনে হাঁটবেন না

পা টেনে হাঁটবেন না

এমন অনেক মানুষ রয়েছেন যাদের কোন অসুবিধা না থাকার পরেও অর্থাৎ তাদের ইচ্ছা মতন তারা পা টেনে টেনে হাঁটেন। এই লোকেদের শনি তাদের উপর কুদৃষ্টি দিয়ে থাকেন। রেগে গেলে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা হবে। এই অভ্যাস যদি আপনি ঠিক না করেন শনিদেবের অশুভ দৃষ্টি থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না। জীবনে আপনার কখনোই সাফল্য আসবে না। তাই এরকম বদ অভ্যাস যদি আপনার থাকে সেই বদভ্যাস এখনই ত্যাগ করুন, নাহলে শনির কুদৃষ্টিতে আপনার জীবন ছারখার হয়ে যাবে। সেইসঙ্গে দাম্পত্য জীবনে আপনার বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই আজই এই অভ্যাস ত্যাগ করুন।

বাথরুম নোংরা রাখবেন না

বাথরুম নোংরা রাখবেন না

এমন অনেকে আছেন বাথরুম ব্যবহার করার পরে বাথরুম নোংরা করে রাখেন। এটি কিন্তু বাস্তু দোষ, বাস্তু ত্রুটি তৈরি করে। তেমন শনির কুদৃষ্টিও কিন্তু এতে আপনার জীবনে পড়বে। তাই বাথরুম করে বেরোবার পর পা ধুয়ে পরিষ্কারভাবে বাথরুম থেকে বেরোবেন। সেই সঙ্গে বাথরুম পরিষ্কার করবেন। বাথরুম নোংরা রাখলে শনিদেব খুব রেগে যান।

যেখানে সেখানে থুথু ফেলবেন না

যেখানে সেখানে থুথু ফেলবেন না

এমন অনেকে রয়েছেন তারা প্রায় সময় থুথু ফেলে রাখেন চারিদিকে। এমন বদ অভ্যাস আজই ত্যাগ করুন, না হলে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি একটু দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার আর রক্ষে নেই, শনির কুদৃষ্টিতে আপনার জীবন ছারখার হয়ে উঠবে। এতে আপনার জীবন যেমন নষ্ট হবে তেমন স্বাস্থ্যও খারাপ হবে। কঠিন রোগে আক্রান্ত হতে পারেন আপনি। শুধু আপনি নয়, আপনার পরিবার ও নানান অসুবিধার মধ্যে দিয়ে যাবে। তাই পারলে আজ এই বদভ্যাস ত্যাগ করুন। না হলেই কিন্তু বিপদ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+