১৪১ দিন পর মার্গী হচ্ছেন শনিদেব, এই রাশিদের ভাগ্য খুলতে চলেছে
শনি মহারাজ এখন মকর রাশিতে রয়েছে এবং এখন শনিদেব উল্টো গতিতে রয়েছেন অর্থাৎ বক্রীতে রয়েছেন। শনিকে মকর রাশির অধিপতি বলে মনে করা হয়। তবে এই রাশি ২৩ অক্টোবর থেকে মার্গী হতে চলেছে অর্থাৎ এটা এখন সোজা চালে চলবে। এই শনি গ্রহের মার্গী হওয়ায় সব রাশিদের ওপর শুভ-অশুভ প্রভাব দেখা যাবে। তবে কিছু বিশেষ রাশি এমন রয়েছে যাদের জন্য এই শনি মার্গী লাভ নিয়ে আসবে। আসুন জেনে নেওয়া যাক সেই তিন ভাগ্যবান রাশি কারা।

শনির মার্গী হওয়া
জ্যোতিষীদের মতে, শনি যখন পিছিয়ে যায়, তখন এর গতি কমে যায়। শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই কারণেই শনির এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে সময় লাগে আড়াই বছর। বিপরীতমুখী শনি ১৪১ দিন পর মার্গী হবেন।

মেষ রাশি
শনিদেব মার্গী হওয়ায় মেষ রাশির ওপর শুভ প্রভাব পড়বে। এই সময় এদের ভাগ্যের সঙ্গ পূর্ণমাত্রায় দেখা যাবে। এই রাশির ব্যবসায়ীদের বেশ লাভ হতে চলেছে। চাকুরিজীবিদের পদোন্নতি হতে চলেছে। অনেক উৎস থেকে অর্থ লাভ হবে। শেয়ার বাজার, সাট্টা ও লটারিতে অর্থ বিনিয়োগ করার জন্য এটা সঠিক সময়। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে। নতুন বাড়ি ও বাহন কেনার যোগ তৈরি হচ্ছে। এই সময় মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন আপনি।

ধনু রাশি
শনিদেবের মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতকদের খুব সুবিধা হবে। আচমকা বড় কোনও অর্থ লাভ হতে পারে। ঘরে কোনও মাঙ্গলিক কাজ হবে। নিজের লোকের সঙ্গ ও ভালোবাসা পাওয়ায় দীবন সুখময় হয়ে উঠবে। প্রেমের বিষয়ে সফলতা পাওয়া যাবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হচ্ছে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়া যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজও পূরণ হয়ে যাবে। সমাজে মান-প্রতিষ্ঠা বাড়বে।

মীন রাশি
শনিদেবের মার্গী হওয়ার ফলে মীন রাশির জাতকদের সরাসরি লাভ হতে চলেছে। এই সময় অর্থের কমতি থাকবে না। এই সময় আপনি অর্থবান হয়ে উঠবেন। ২৩ অক্টোবর থেকে অর্থাভাব দূর হওয়া শুরু হয়ে যাবে। এই সময় নতুন চাকরির প্রস্তাব আসবে। কর্মক্ষেত্রে বস আপনার কাজে খুশি থাকবেন এবং তাঁর সান্নিধ্য পাবেন। ব্যবসায়ীদের কোনও বড় চুক্তি চুড়ান্ত হতে চলেছে। নতুন ব্যবসা শুরু করার জন্য ২৩ অক্টোবর সঠিক সময়। বিদেশ যাত্রার যোগও তৈরি হচ্ছে। জীবনে অনেক উন্নতি পাবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications