Shani Dev: আপনি কি জানেন এই কাজগুলি করলে শনি দেবতা রুষ্ট হন? কীভাবে মিলবে রেহাই
Shani Dev: জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর সে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। যে ব্যক্তি শুভ কাজ করেন শনিদেবকে শুভ ফল দেন। যে ব্যক্তি খারাপ কাজে লিপ্ত থাকেন, তাঁকে এই গ্রহ সর্বদা অশুভ ফল দিয়ে থাকেন।
শনিদেবতাকে খুশি করতে আপনাকে সব সময় সৎ পথে থাকতে হবে, না হলে কিন্তু শনির ক্রোধে আপনার জীবনে নানান সমস্যা চলে আসবে। শনি রেগে গেলে আপনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে অশান্তি আসবে। আর্থিক দিকেও পিছিয়ে পড়বেন আপনি, দেখুন কোন কোন কাজ করলে শনি দেবতা দ্রুত রেগে যান।

- নারীডের, বয়স্ক ব্যক্তিদের অপমান করবেন না
যদি আপনি সব সময়েই শনি দেবতাকে খুশি করতে চান, তাহলে অসহায়, বয়স্ক, বিধবা, অভাবী নারীদের কখনোই অপমান করবেন না। তাহলে শনি দেবতা ভীষণ রেগে যান। তার কোপে আপনার কোনও কাজেই সফলতা আসবে না। পিছিয়ে পড়বেন না কোনও কাজেই, আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। তাই আগে থেকেই সাবধান হোন।
- এই সকল ব্যক্তিদের নিয়ে হাসি ঠাট্টা করবেন না
যে ব্যক্তি বয়স্ক ব্যক্তিদের, শিশুদের, প্রতিবন্ধীদের, শ্রমিকদের নিয়ে অপমান করেন, হাসি ঠাট্টা করেন, তাদের কাজ দেখে তারা অনেকে ছোট করেন, তাদের কঠোর শাস্তি দিয়ে থাকেন। শনি দেবতা দেবতার কোপে তারা জীবনের চরম শাস্তি পান।
- অযথা কাউকে দোষারোপ করবেন না
আবার যে সকল ব্যক্তি কাউকে কোনোও কারণ ছাড়াই দোষারোপ করেন, প্রতারণার শিকার করে তোলেন অন্য ব্যক্তিকে, তাকে আবার যারা খুব লোভী প্রকৃতির তারাও কিন্তু শনিদেবের ক্রোধের মধ্যে পড়ে যান। কারণ শনিদেব এমন মানুষের কখনোই পছন্দ করেন না। এরা যদি আর্থিক ভাবেও খুব সক্ষম থাকেন, তাহলে শনিদেব তাদের ধনী থেকে দারিদ্র হতে বেশিদিন হতে সময় লাগায় না।
- খারাপ কাজে লিপ্ত ব্যক্তিরা
আবার যে সকল ব্যক্তি প্রায় রোজই মদ খান, খারাপ কাজ করেন, যে কাজের জন্য অন্য ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হয় বা যারা সবসময় মারামারি, হানাহানির মধ্যে দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করছেন সেই সকল ব্যক্তিকে শনিদেবতা একদমই পছন্দ করেন না।
- কারা আর্থিক ভাবে পিছিয়ে পড়েন
যারা কথা বলতে পারেন না, যেমন বোবা মানুষেরা, কুকুর, পাখি, পশুপাখিকে যারা কষ্ট দেয়, শনি দেবতা তাদের কখনোই ক্ষমা করেন না এবং যে সকল ব্যক্তি এই কাজগুলি করে থাকেন তাদের ওপর শনির অশুভ দৃষ্টি থাকে। তারা কোনও কাজেই সফলতা যেমন অর্জন করতে পারেন না। ঠিক তেমন আর্থিকভাবেও পিছিয়ে পড়েন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications