এই রাশিদের ওপর শনিদেবের বিশেষ কৃপা থাকে, জেনে নিন তা কীভাবে বুঝবেন
জ্যোতিষে গ্রহের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জাতকের কুণ্ডলীতে গ্রহেরা যদি শুভ অবস্থায় থাকে তবে সেখানে অনেক ধরনের লাভ হয়। সব ৯ গ্রহদের মধ্যে কিছু গ্রহ খুবই শুভ আবার কিছু গ্রহ কষ্ট প্রদানকারী হয়ে থাকে। সব গ্রহদের মধ্যে শনি গ্রহ জাতকের ওপর শুভ ও অশুভ এই দু'ধরনের প্রভাব ফেলে। আজকে আমরা আপনাদের শনি গ্রহের শুভ প্রভাব সম্পর্কে বলতে চলেছি। জ্যোতিষে শনিদেবকে কর্মফল দাতা হিসাবে মনে করা হয়। শনিদের ব্যক্তির কাজ অনুসারে ভালো বা খারাপ ফল দিয়ে থাকে। যখন কোনও জাতকের কুণ্ডলীতে শনি অশুভ ঘরে বা দুর্বল পরিস্থিতিতে থাকে তখন ব্যক্তির নানান ধরনের অসুস্থতা ও অশান্তির সম্মুখীন হতে হয়। অন্যদিকে কোনও জাতকের কুণ্ডলীতে শনি গ্রহ শুভ স্থিতিতে থাকলে সেই ব্যক্তির জীবনে সব ধরনের সুখ-সুবিধা চলে আসে। ব্যক্তি রাজার মতো মান-সম্মান, ধন-সম্পত্তি ও অর্থ পায়। আসুন কুণ্ডলীতে শনি শুভ স্থিতিতে রয়েছে তা কীভাবে বুঝবেন।

দুঃখ কিছুদিনের হয় এবং সফলতা আসে
কোনও ব্যক্তির ওপর যদি শনিদেবের কৃপা থাকে তবে সেই ব্যক্তির ওপর আসা কোনও কষ্ট বা সমস্যা ক্ষণিকের হয়। কম প্রচেষ্টায় ব্যক্তির সফলতা শীঘ্র আসে। ব্যক্তি মান-সম্মান ও প্রত্যেক ক্ষেত্রে তাঁর পরিচয় বানিয়ে নেয়।

আচমকা অর্থলাভ
যদি ব্যক্তির কুণ্ডলীতে শনিদেব শুভ ঘরে বিরাজ করে তাহলে ব্যক্তি আচমকা ধনলাভ ও সমাজে মান-সম্মান অর্জন করে। কম সময়ের মধ্যে ব্যক্তি আগের থেকে অনেক গুণ বেশি অর্থ নিজের কাছে একত্রিত করতে পারে।

জুতো–চপ্পলের চুরি
যদি আপনার ওপর শনিদেবের কৃপা দৃষ্টি থাকে তাহলে শনিবার করে, যা শনিদেবের দিন বলে মানা হয়, ওইদিন হঠাৎ করে আপনার জুতো-চপ্পল যদি চুরি হয় তবে এটা আপনার ওপর শনিদেবের কৃপা বর্ষণের সঙ্কেত।

এই রাশিদের ওপর সদয় থাকেন শনিদেব
শনিদেব ১২টি রাশির কিছু রাশির উপর তার বিশেষ কৃপা দান করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি গ্রহ মকর এবং কুম্ভ রাশির অধিপতি। এছাড়া তুলা রাশিতে শনিদেব উচ্চপদস্থ। এমন অবস্থায় শনি যদি মকর, কুম্ভ বা তুলা রাশিতে আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করে, তাহলে শনিদেব আপনার ওপর বিশেষ আশীর্বাদ করবেন। এ ধরনের মানুষরা জীবনে সব ধরনের আরাম-আয়েশ ও বিলাসিতায় জীবন কাটানোর যথেষ্ট সুযোগ পায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications