কলিযুগে কর্মফলদাতা শনিদেব, এই কাজগুলি করলে রুষ্ট হন শনিদেব
কলিযুগে কর্মফলদাতা শনিদেব, এই কাজগুলি করলে রুষ্ট হন শনিদেব
শনিদেবের নাম শুনলেই মানুষের মনে এক অজানা ভয় এসে বাসা বাধে। শনি দেব সর্বদা অশুভ ফল প্রদান করেন এমনটা নয়। শনি যখন শুভ হয় তখন ওই ব্যক্তির জীবনে অপার সফলতা প্রদান করে। কিন্তু শনিদেবের কিছু কাজ একদম পছন্দ নয়। আর তাই সেটা সবসময় মনে রাখতে হবে।

শনিদেব হলেন কর্মফলদাতা
শাস্ত্রে শনিদেবকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। শনিকে কর্মের দাতাও বলা হয়। শনিও কলিযুগের দণ্ডাধিকারি। তাই মানুষ তাঁকে ভয় পায়। কিন্তু শনি শুধুমাত্র সেই সমস্ত লোকদের শাস্তি দেওয়ার কাজ করেন যারা অন্যায় কাজ করে, যদি শনিকে খুশি করতে হয় তবে এই জিনিসগুলি ভুলে যাওয়া উচিত নয়, কারণ শনিদেব কখনই এই কাজ যারা করে তাদের কখনও ক্ষমা করে না।

নিয়মের পালন করুন
শনি দেব তাদের কঠোর দণ্ড দেয় যারা নিয়মের পালন করেন না। নিয়ম-কানুন ভাঙলে শনি অবশ্যই তাকে সাজা দেবে।

অন্যের অর্থের ওপর খারাপ নজর
যারা অন্যের সম্পদের প্রতি কুদৃষ্টি রাখে তাদের কঠোর শাস্তি দেয় শনিদেব। শনি এই ধরনের লোকদের শনির দশা, সাড়ে সাতী বা ধাইয়ার সময় কষ্ট দেয়।

শনিদেব কখনও এই মানুষদের ক্ষমা করে না
যারা দুর্বল মানুষকে হয়রানি করে তাদের শনিদেব কখনও ক্ষমা করে না। শনি দুর্বল এবং পরিশ্রমী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। যারা অসহায়, প্রতিবন্ধী, পরিশ্রম করে জীবন যাপন করে তাদের কখনো হয়রানি করা উচিত নয়। যারা অন্যের অধিকার লঙ্ঘন ও হনন করে তাদেরও শনি ক্ষমা করে না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications