সাবধান!‌ সূর্য–শনির গোচরে নির্মিত এই যোগ বিশেষ কিছু রাশির জীবন তছনছ করে দেবে

বৈদিক জ্যোতিষ অনুসারে যখন কোনও গ্রহ এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে বা সংযোগ তৈরি করে তার প্রভাব সব রাশিদের ওপর দেখা যায়। জেনে রাখুন শনিদেব রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করে ফেলেছে আর সূর্যদেব এখন কর্কট রাশিতে বিরাজ রয়েছে। এই পরিস্থিতি সমসপ্তক যোগ তৈরি করেছে। আসলে এই দুই গ্রহ একে-অপরের সপ্তম ঘরে বিরাজ রয়েছে। এইজন্য এই সমসপ্তক যোগের প্রভাব সব রাশিদের ওপর পড়বে। কিন্তু এমন কিছু রাশি আছে যাঁদের এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ শনিদেব ও সূর্যদেবের মধ্যে শত্রুতার ভাব বিদ্যমান রয়েছে। আসুন জেনে নেওয়া যাক যে কোন রাশিদের মুশকিল বাড়তে চলেছে এবং তার থেকে বাঁচার উপায় কী।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনাদের জন্য সমসপ্তক যোগ একটু কষ্টদায়ক হতে পারে। কারণ আপনার গোচর কুণ্ডলীতে আয়ু স্থানের অধিপতি শনিদেব এবং তিনি মারকেশ অবস্থানে রয়েছেন। তাই এই সময় আপনার চোখ সম্বন্ধিত রোগ হতে পারে। মুখে আঘাত লাগতে পারে। কোনও দুর্ঘটনা হতে পারে। চোখের অপরেশন হতে পারে। এর সঙ্গে ছোট ভাই-বোনের যে কোনও ধরনের সমস্যা হতে পারে। বাবার কোনও রোগ হতে পারে। কেরিয়ারের দিক থেকে এই সময় ভালো। বিবাহিত জীবন ভালো কাটবে। ব্যবসাও এই সময় ভালো হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সমসপ্তক যোগ আপনাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। কারণ আপনার লগ্নের অধিপতি সূর্য দ্বাদশ ঘরে বসে রয়েছেন যার ওপর শনিদেবের দৃষ্টি রয়েছে। এই রাশির যাঁরা বরিষ্ঠরা রয়েছেন তাঁদের এই সময় বেশি বিপদজ্জনক হতে চলেছে। কোনও অসুখ হতে পারে। শরীরের যে কোনও অঙ্গের হাড় ভাঙতে পারে। এই সময় ব্যবসায় বিনিয়োগ করবেন না। এর সঙ্গে আদালত-মোকদ্দমার মামলাগুলি এড়িয়ে যাবেন না, নয়তো সমস্যা হবে। আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

আপনাদের জন্য সমসপ্তক যোগ কষ্টকারী প্রমাণিত হতে পারে। কারণ আপনার ওপর সাড়েসাতিও চলছে। আপনার গোচর কুণ্ডলীতে শনিদেবের দৃষ্টি সূর্য ও বুধের ওপর রয়েছে। এর কারণে বাবার কোনও কষ্ট হতে পারে। এর সঙ্গে কর্মস্থানে কোনও ধরনের মতভেদ হতে পারে। তাই কিছু বলার আগে নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন। এর সঙ্গে আপনার শনির বীজ মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপও করতে পারেন। শনিদেব সংক্রান্ত জিনিসের দান করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সমসপ্তক যোগ আপনাদের জীবনে ক্ষতিকর হবে। কারণ আপনার গোচর কুণ্ডলীর জীবনসাথীর ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে বিরাজ রয়েছে। এই জন্য এই সময় আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। অংশীদারিত্বের কাজে লোকসান হতে পারে। এর সঙ্গে যদি অংশীদারিত্বের কাজ শুরু করতে চান তাহলে এখন সেটা করবেন না। আপনার শনি ও মঙ্গলের বীজ মন্ত্ররে জপ করুন। কিছু সমস্যা কম হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+