শনি-বুধের প্রভাবে বাড়বে আয়, এইসব রাশির রয়েছে ভালো চাকরি লাভের সম্ভাবনা

শনি-বুধের প্রভাবে বাড়বে আয়, এইসব রাশির রয়েছে ভালো চাকরি লাভের সম্ভাবনা

চলছে জুন মাস। এবং এই মাসে ২টি বড় গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে শুরু হয়েছে মাসিক পঞ্জিকা। চলতি ২০২২ সালের জুনের প্রথম সপ্তাহে ২টি গুরুত্বপূর্ণ গ্রহের গতিবিধি পরিবর্তিত হয়েছে। একদিকে যেমন নিজের অবস্থান পরিবর্তন করেছেন গ্রহদের রাজকুমার বুধ। অন্যদিকে সেখানে গতিবিধি পরিবর্তন করেছেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ শনি। ৩রা জুন তারিখে বুধ বৃষ রাশিতে নিজের বিপরীতমুখী অবস্থানে প্রবেশ করেছেন। এবং তার ঠিক ২দিন পরেই অর্থাৎ গত ৫ জুন নিজের বিপরীতমুখী গতিবিধি অবলম্বন করে কর্মের ফলদাতা শনিদেব কুম্ভ রাশিতে পুনরায় প্রবেশ করেছেন। শনি এবং বুধের পরিবর্তিত গতি সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর বড় প্রভাব ফেলবে। বুধ আগামী ১ মাস ধরে এই অবস্থানে বর্তমান থাকতে চলেছেন। এবং সেইসঙ্গে শনিদেব চলতি বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত নিজের স্থান থেকে পিছিয়ে অবস্থান করবেন। আর তাই এই দুই গ্রহের পরিবর্তিত গতি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। দেখে নেওয়া যাক শনি ও বুধের প্রভাবে কোন কোন রাশির জতক জাতিকারা লাভবান হবেন।

মেষ রাশি

মেষ রাশি

শনি ও বুধের পরিবর্তিত গতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ হতে চলেছে। এই পরিবর্তিত গতি বদলে দিতে চলেছে ভাগ্য। এই রাশির জাতক জাতিকারা এই সময় চাকরি ও ব্যবসায় প্রচুর লাভবান হবেন। কেউ কেউ নতুন চাকরি বা কাজের ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ে এই সময় ইচ্ছামত অর্থ লাভ হবে। এই রাশির জাতক জাতিকারা নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। নতুন জিনিস শুরু করার জন্য এটি একটি ভাল সময়।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশিতে গ্রহদের রাজকুমার বুধ গমন করেছেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই অবস্থান খুবই শুভ ফল দিতে চলেছে। এই সময় নতুন চাকরির প্রস্তাব পাওয়া যাবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আয়ের নতুন উৎস খুলে যাবে, ফলে এই সময় এই রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে। যাঁরা পদোন্নতি বা ইনক্রিমেন্টের অপেক্ষায় ছিলেন তাঁদের ক্ষেত্রে এই সময় অনেক লাভ দিতে চলেছে। পর্যাপ্ত পরিমাণ টাকা হাতে থাকার ফলে জীবনে সুখ বৃদ্ধি পাবে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা পাওয়া যাবে। অংশীদারি কাজে সুফল পাওয়া যাবে। অর্থ সাশ্রয়ের সকল উপায়ে সফল হবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

শনি ও বুধের এই গতিবিধির পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ সংযোগ তৈরি করবে। এই সময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সঙ্গে ভালো কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীরা এই সময় ভালো আর্থিক লাভ করতে সক্ষম হবেন। যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেন তাঁদের লাভ বাড়বে, এবং সেইসঙ্গে এই রাশির ব্যক্তিদের কাজের প্রসারও হবে।

 ধনু রাশি

ধনু রাশি

বুধ এবং বিপরীতমুখী শনি ধনু রাশির জাতক জাতিকাদের অনেক উপকার করবে। এখন পর্যন্ত থমকে থাকা পদোন্নতি এখন পাওয়া যাবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের সকল কাজে সাফল্য আসবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও এই সময় সাফল্য পেতে পারেন। কাজের ক্ষেত্রে ও ব্যবসায় ভালো অর্থ লাভ হবে। অনেক নতুন উপায়ে অর্থ লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+