Solar Eclipse 2025: শনিশ্চরি অমাবস্যায় ঘটবে সূর্যগ্রহণ, রাশি অনুসারে এগুলি দান করলেই মিলবে সুফল
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের অমাবস্যারও কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। চলতি বছর শনি অমাবস্যা কিংবা শনিশ্চরি অমাবস্যা পড়েছে ২৯ মার্চ। এদিন শনিবার পড়ায় এই অমাবস্যাকে শনি অমাবস্যাও বলা হবে, আবার এদিনেই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণও।
সূর্যগ্রহণের ছায়াতেই শনিশ্চরি অমাবস্যা পালন করবেন সকলে। এসময়ে রাশি অনুযায়ী এই জিনিসগুলি যদি দান করেন, তাহলে জীবনের সমস্ত বাধা কেটে যাবে। এমনকি অর্থপ্রাপ্তিও নিশ্চিত। জানুন কোন কোন জিনিস দান করবেন।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের শনি অমাবস্যার দিন কালো তিল, গম, তামার পাত্র ইত্যাদি যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। এমনকি অর্থপ্রাপ্তিও নিশ্চিত।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিরা শনি অমাসব্যার দিন দারিদ্র ব্যক্তিদের কালো উড়দ ডাল কিংবা তিল দান করুন। এতে আপনার আটকে থাকার সব কাজ হয়ে যাবে। জীবনে সফলতা আসবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা শনি অমাবস্যার দিন জুতো কোনও অভাবী ব্যক্তিকে দান করবেন। সেই সঙ্গে পারলে তাকে খাওয়ার জন্য কিছু অর্থ দান করুন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে নীল রঙের পোশাক দান করুন। এতে আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে। চাকরি থেকে ব্যবসায়তেও আপনি সফলতা অর্জন করতে পারবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকা শনিশ্চরি অমাবস্যার দিন দারিদ্র ব্যক্তিদের পেট ভরে খাওয়ান। তাও অবশ্যই চাল, ডাল নিবেদন করবেন। তবেই আপনি জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা অমাবস্যার দিন সরষের তেল কাপড় দান করতে পারেন। যদি পারেন এগুলো কোনও মহিলাকে দান করবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকার এই বিশেষ দিনে অভাবী কিংবা অসহায় ব্যক্তিদের কালো কম্বল দান করুন। এতে আপনি শনিদেবের বিশেষ কৃপা পাবেন, আপনার ওপরে যদি শনি দোষ থাকলে তাও দূর হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লোহার তৈরি কোনও জিনিস দান করুন। যদি পারেন লোহার কড়াই দান করতে পারেন। এতে আর্থিক দিকে লাভ হবে আপনার।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকার এই অমাবস্যার দিন কালো উড়দ ডাল থেকে লোহার জিনিস সরষের তেল দান করুন। এতে মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা শনি অমাবস্যার দিন সাত ধরনের শস্য, কম্বল দান করুন। এতে মকর রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে সরষের তেল, কম্বল দান করুন। এতে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা অভাবী ব্যক্তিদের সবকিছু দান করতে পারেন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্র এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications