Shailpik Yoga 2023: ধনতেরাসে তৈরি হচ্ছে শৈল্পিক যোগ, ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
চলতি বছর ১০ নভেম্বর ধনতেরাস পালিত হবে। আর এই সময় কন্যা রাশিতে শুভ যোগ তৈরি হবে। কন্যা রাশিতে শুক্র ও চন্দ্রের মিলনে তৈরি হবে শৈল্পিক যোগ। এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে বারো রাশির ব্যক্তিদের উপর, এই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

- মেষ রাশি
শৈল্পিক যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের ওপর। আপনার আর্থিক খুব লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন, সেখান থেকে জীবনে সফলতা আসবে।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার শরীর খুব ভালো থাকবে। প্রেমের সম্পর্কে ভালো সময় শুরু হবে। যারা মডেলিং, শিল্পের সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য আসবে। শুধু তাই নয়, এসময়ে আপনার জীবনে সুখ বজায় থাকবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। পৈত্রিক সম্পত্তির ফিরে পেতে পারেন। সৃজনশীল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সাফল্য আসবে।
- তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এই সময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি আর্থিক দিকে উন্নতি করতে চান করতে পারেন। জীবনে সফলতা নিশ্চিত।যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এসময় আপনি যদি পরিবারের সকলের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন তাও যেতে পারেন। সেখান থেকে জীবনে সফলতা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications