Shadashtak yog 2023: তৈরি হচ্ছে ষড়ষ্টক যোগ, মাথা ঠাণ্ডা রাখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। যখন গ্রহরা ঘর পরিবর্তন করে নানান যোগ তৈরি করে।
সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময়ে এখানে উপস্থিত রয়েছে মঙ্গল। সূর্য ও মঙ্গল মিলে তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে ক্ষতি হবে, জানেন।

মেষ রাশি
যোগের অশুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের ওপর। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। আর্থিক দিকে খুব অবনতি হবে আপনার। জীবনে মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তির সময় শুরু হবে। এসময় আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আইনি যে জটিলতা ছিল সেটি থেকে আপনি এই সময় বেরোতে পারবেন না।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজে সফলতা মিলবে না। সন্তানদের জন্য আপনার দুশ্চিন্তা ক্রমশই বাড়তে থাকবে। আর্থিকভাবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসা চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাবেন, না হলে পরে আরোও সমস্যা বাড়তে পারে। তাই এসময় মাথা ঠান্ডা রাখবেন। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে নানান সমস্যা আসতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার মাথা ঠাণ্ডা রাখতে হবে, না হলে সংসারে অশান্তি বাঁধতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি লেগে যাবে।কোনও কাজে সফলতা পাবেন না। আর্থিক দিকে পিছিয়ে পড়তে হবে আপনাকে। এসময় আপনার দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো । সকলের সঙ্গে রাগারাগি করবেন না। কর্মক্ষেত্রে কথা কাটাকাটি এড়িয়ে চলুন, না হলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications