এই অশুভ যোগের প্রভাবে নতুন জমি কেনার আগে বড়দের পরামর্শ নেবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ ও নানান প্রভাব ফেলে। মঙ্গল গ্রহকে সেনাপ্রতি গ্রহ বলে মনে করা হয়। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে।

মঙ্গলকে ভূমিপুত্র ও যুদ্ধের দেবতা বলে মনে করা হয়। মঙ্গল কর্কট রাশি প্রবেশ করে শনির সঙ্গে অষ্টম ও ষষ্ঠ ঘর থেকে অবস্থান করবে। এসময় মঙ্গল তৈরি করছে 'ষড়ষ্টক যোগ’।

এই যোগ অত্যন্ত অশুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থহানি হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। অক্টোবর মাসের ২০ তারিখ বিকাল তিনটে চার মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল।

ছবি সৌজন্য- pexels

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। চাকরিরক্ষেত্রেও নানান সমস্যা আসবে। তাছাড়া কর্মকর্তাদের জীবনেও নানান সমস্যা আসতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। সকলের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। শরীরের বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন।

ব্যবসার ক্ষেত্রে বাবা-মায়ের সহযোগিতা আপনি পাবেন না। এই সময়ে সঙ্গীর মতামত না নিয়ে কোনও কাজ না করাই ভালো। কারণ আপনার সঙ্গে সকলের অশান্তি শুরু হওয়ার সময়। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের দশম ও দ্বাদশ ঘরে তৈরি হবে এই যোগ। এই সময় আপনার জীবনে নানান সমস্যা দেখা দেবে। এমনকি অপ্রয়োজনীয় খরচও বাড়তে থাকবে। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার আগে বারবার ভাবুন।

এসময় আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় যারা বিনিয়োগ করতে চাইছেন, তাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনার অশান্তি লেগে থাকবে। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই মাথা আপনার সব সময় গরম থাকবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত খারাপ সময় শুরু হবে। এসময় জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন না, অশান্তি লেগেই থাকবে। আপনাকে মাথা ঠান্ডা রেখেই চলতে হবে। এসময় জীবনে নানান সমস্যা আসবে আপনার।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+