ষড়ষ্টক যোগের শুভ প্রভাবে কাদের ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে, জানেন

জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নিজেদের ঘর বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। সেসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।

ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ সূর্য ও মঙ্গলের মিলনে তৈরি হচ্ছে 'ষড়ষ্টক যোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। সাফল্যের সময় শুরু হবে তাদের। কারা জীবনে সকল কাজই এগিয়ে যেতে পারবেন, জানুন।

money

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অংশীদারিত্ব কোনও ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। অর্থপ্রাপ্তি হতে পারে আপনার। ব্যবসাতেও আসবে সফলতা। এসময় যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান আপনি, তাও পারেন। এসময় লটারি কাটলে সেখানেও অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর এই যোগের শুভ প্রভাব পড়ায় তাদের ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। শুভ কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। মনে আনন্দ থাকবে আপনার। মানসিক চাপ কমবে এই রাশির ব্যক্তিদের। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে। আপনার শরীর এই সময়ে সুস্থ থাকবে। তাছাড়া আপনার সন্তান বিদেশে যাওয়ায় আপনার মনে খুশি লেগে থাকবে। এসময়ে আপনি অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বিবাহিতরা এই সময়ে সুখে থাকতে পারবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এছাড়া আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের শুভ সময়, কারণ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসার ক্ষেত্রে খুব লাভ হবে আপনার। নতুন সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে এই রাশির ব্যক্তিদের। আপনি এই সময়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। বৈবাহিক পরিস্থিতি অনুকূলে থাকবে। সোনা ব্যবসায় সাফল্য আসবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+