১৮ বছর পর রাহু ও বৃহস্পতি তৈরি করছে ‘ষড়ষ্টক যোগ’, বাড়তি খরচে লাগাম দেবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। প্রায় ১৬ মাস ধরে একটি রাশিতেই বিরাজ করে এই গ্রহ। বৃহস্পতি গ্রহকে বলা হয় দেবগুরু বা গুরুগ্রহ। অত্যন্ত শুভগ্রহ বৃহস্পতি গ্রহ। ২০২৩ সালের ৩০ অক্টোবর কেতুগ্রহ কন্যা রাশিতে প্রবেশ করেছে। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে এই গ্রহ। বর্তমানে মেষ রাশিতে রয়েছে দেবগুরু।
এই সময়ে বৃহস্পতি মেষ রাশির অষ্টম ঘরে থাকবে। কেতু কিন্তু বৃহস্পতি থেকে দূরে ষষ্ঠ ঘরে থাকবে। আর এই সময়েই কেতু ও দেবগুরুর কারণে তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। এই যোগ তখনই শেষ হবে যখন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিতে তৈরি হবে এই অশুভযোগ। ১৮ বছর পর এই রাশিদের কারণে তৈরি হবে এই যোগ। এই যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। আবার কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানেও থাকতে হবে। কোন রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে, দেখুন।

মেষ রাশি
যোগের অশুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময়ে আপনাদের নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কারোর থেকে এসসময়ে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবেন না। এসময় আপনারা বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। সকলের সঙ্গেই আপনার অশান্তি বাধতে পারে। তাই যখন কারোর সঙ্গে কথা বলবেন সাবধানে বলার চেষ্টা করবেন। এসময় শরীরের বিশেষ যত্ন দিকে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনেও আসবে আপনার নানান সমস্যা। আইনি সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে।
কর্কট রাশি
অশুভ যোগের প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের ওপর। তাই একটু সাবধানে থাকতে হবে আপনাকে। দূরে ঘুরতে যাওয়া এড়িয়ে চলুন। শুধু তাই নয়, চাকুরীজীবীদের কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। এই সময় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা আপনার বড় ক্ষতি করতে পারে, তাই আগে থেকেই একটু সাবধানে থাকবেন। পরিবারের কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। এসময় সতর্ক থাকার চেষ্টা করবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। এসময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। সরকারি চাকরি যারা করছেন তাদের জীবনে আসবে নানান বাধা। কোনও কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বৃদ্ধি না হওয়ারই সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications