Shadashtak yog: শুরু হয়েছে ষড়ষ্টক যোগ, তিন রাশির ব্যক্তিরা বাড়তি খরচে লাগাম দিন
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই তার সময় মতন ঘর পরিবর্তন করে নানারকম যোগের সৃষ্টি করে থাকে। এটি কখনোও শুভ হতে পারে আবার কখনোও অশুভ হতে পারে। শনি ও মঙ্গল গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে।
মঙ্গল ও শনি মিলে তৈরি করেছে 'ষড়ষ্টক যোগ’। এই যোগ চলবে ৩০ জুন পর্যন্ত। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। কোন কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে, দেখুন।

কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের ৩০ জুন পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। কারণ এসময় তৈরি হয়েছে অশুভ 'ষড়ষ্টক যোগ’। এই যোগের বিশেষ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের উপর। তাই এসময় আপনাকে মাথা ঠান্ডা করে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। চাকরির জায়গায় খুব সাবধানে কাজ করতে হবে, কারণ ভুল ত্রুটি হলেই আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে কোনও লাভ হবে না। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন না। স্ত্রীর সঙ্গে সর্বদাই অশান্তি লেগে থাকবে।

তুলা রাশির (Libra) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু. এই সময় আপনি কোনও শুভ কাজ করবেন না। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন। তাছাড়া যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য খুব খারাপ সময়। এই সময় আপনাদের আর্থিক দিকে লাভ তো হবেই না বরং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তায় বের হলে সাবধানে চলাফেরা করবেন। যদি আপনি গাড়ি চালান তাহলে সাবধানে চালাবেন।

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু। এসময় আপনি কোন কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, আপনি যে আইনি মামলায় এতদিন জড়িয়ে ছিলেন সেখানে আরোও জড়িয়ে পড়বেন, তাই আগে থেকেই সাবধান হোন। এর জন্য আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোমর থেকে পায়ের ব্যথায় ভগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক দিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications