বিধ্বংসী যোগ তৈরি করছে সূর্য ও শনি, হবে লোকসান–বাড়বে মানসিক অশান্তি, থাকুন সাবধানে
জ্যোতিষ শাস্ত্র মতে যখন কোনও গ্রহ রাশি পরিবর্তন করে বা নিজের চাল বদলায় তখন তার প্রভাব সব রাশিদের জাতকদের ওপর পড়তে দেখা যায়। এর পাশাপাশি দেশ ও দুনিয়ার পরিস্থিতি ও অবস্থানের মধ্যেও পরিবর্তন চলে আসে। সব গ্রহ একটি নিয়মিত অন্তরালে রাশি পরিবর্তন করে। সেপ্টেম্বর মাসে কিছু প্রধান গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। পঞ্চাঙ্গ মতে সেপ্টেম্বর মাসে সূর্য ও শুক্রের রাশি পরিবর্তন হবে। অন্যদিকে বুধও তার চাল বদলাচ্ছে।

কোন কোন গ্রহ গোচর করছে না
পঞ্চাঙ্গ মতে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রাহু-কেতু সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে না। এরা অগাস্ট পর্যন্ত রাশি পরিবর্তন করে এখন সেখানেই বিরাজ করছে। আর তাদের প্রভাব দেখা দিচ্ছে বিভিন্ন রাশির জাতকদের ওপর।

সেপ্টেম্বরে ষডাষ্টক যোগ ও বুধাদিত্য যোগের সৃষ্টি হবে
সেপ্টেম্বর মাসে সূর্য ও শনির ষডাষ্টক যোগ তৈরি হবে। জ্যোতিষে ষডাষ্টক যোগকে শুভ বলে মনে করা হয় না। বুধ ও সূর্যের সিংহ রাশিতে একসঙ্গে বিরাজ হওয়ায় বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বুধাদিত্য যোগকে শুভ যোগ হিসাবে মনে করা হয়। জেনে রাখুন সূর্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে বিরাজ করবে।

কীভাবে তৈরি হয় ষডাষ্টক যোগ
ষডাষ্টক গ্রহের নির্মাণ দুই গ্রহের যোগে তৈরি হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখনই কুণ্ডলীতে দু'টি গ্রহ একে-অপরের ষষ্ঠ ও অষ্টম ঘরে থাকে, তখন ষডাষ্টক যোগ তৈরি হয়। জ্যোতিষে এই যোগের গণনাকে অশুভ যোগের মধ্যে করা হয়ে থাকে। জ্যোতিষ মতে বিভিন্ন অশুভ যোগের মধ্যে অন্যতম হল ষডাষ্টক যোগ। কোষ্ঠীতে দুই গ্রহ ও রাশির মধ্যের দূরত্ব ৬-৮ হয়, তখন ষডাষ্টক যোগ তৈরি হয়। সেপ্টেম্বর মাসে সূর্য ও শনির ষডাষ্টক যোগ তৈরি হবে যা খুবই অশুভ হবে বলে জানা যাচ্ছে। এই যোগ ব্যক্তির শারীরিক, মানসিক জীবনে প্রভাব বিস্তার করে। পাশাপাশি ব্যবসা ও চাকরি জীবনকেও প্রভাবিত করে।

ষডাষ্টক যোগের প্রভাব কমাতে
জ্যোতিষ মতে সূর্য ও বৃহস্পতির ষডাষ্টক যোগ তৈরি হলে কিছু বিশেষ উপায় করা উচিত। এর ফলে দুই গ্রহের অশুভ প্রভাব কমতে শুরু করবে। শাস্ত্র মতে সূর্যকে মজবুত করার জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় জলের অর্ঘ্য দিন। লাল পোশাক পরে ঘটে জল নিয়ে তাতে রোলী ও লাল ফুল দিয়ে অর্ঘ্য দিলে অত্যধিক শুভ ফল পাওয়া যায়। আবার বৃহস্পতিতে মজবুত করার জন্য হলুদ বস্তু দান করুন। পাশাপাশি বৃহস্পতিবার দিনে কলা গাছের পুজো করুন।

বুধ কন্যা রাশিতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বক্রী থাকবে
বুধ কন্যা রাশিতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বক্রী হয়ে থাকবে এবং এরপর ২ অক্টোবর ২০২২ সালে বুধ কন্যা রাশিতে মার্গী হয়ে যাবে। জ্যোতিষে বুধ গ্রহকে বৃদ্ধি, ব্যবসা ও বাণীর কারক বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications