সেপ্টেম্বর জুড়ে একাধিক গ্রহের গোচর, কাদের ওপর শুভ–অশুভ প্রভাব ফেলতে চলেছে জানুন
জ্যোতিষ শাস্ত্র মতে সেপ্টেম্বর মাসে সূর্য, শুক্র বুধ গ্রহ গোচর করবে। এই সব গ্রহ নিশ্চিত অন্তরালে গোচর করে এবং এর প্রভাব সব ১২টি রাশির জাতকদের ওপর পড়তে দেখা যায়। সেপ্টেম্বর মাসেও বেশ কিছু গ্রহ গোচর করতে চলেছে, যার শুভ-অশুভ প্রভাব রাশিদের ওপর পড়বে। সেপ্টেম্বর ২০২২ সালে সূর্য ও বুধের গোচরে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। জ্যোতিষে এই বুধাদিত্য যোগকে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এছাড়া সূর্য ও শনি ষডাষ্টক যোগ তৈরি করবে যেটাকে শুভ বলে মনে করা হয় না।

সেপ্টেম্বরে হবে এই গ্রহদের গোচর
সেপ্টেম্বরের প্রথম গ্রহ গোচর হতে চলেছে ১০ সেপ্টেম্বর। এইদিন বুধ কন্যা রাশিতে বক্রী হবে। বুধ ২ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে বক্রী থাকবে। এর প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা দেবে। বুধ গোচরের শুভ প্রভাব মেষ, সিংহ, ধনু ও কুম্ভ রাশির ওপর দেখা দেবে। অন্যান্য রাশিদের ওপর সেরকম প্রভাব দেখা যাবে না।

শুক্রের গোচর
এরপর ১৫ সেপ্টেম্বর শুক্র গ্রহ সিংহ রাশিতে অস্ত যাবে। শুক্রকে সুখ-বৈভব ও সম্পন্নতা দানকারী হিসাবে বিবেচিত করা হয়। ১৫ সেপ্টেম্বর ২০২২ সালের ভোর ২টো ২৯ মিনিটে এই গ্রহ অস্ত যাবে। শুক্রের গোচরের শুভ প্রভাব দেখা দেবে মেষ, বৃষ ও মকর রাশির জাতকদের ওপর। এই সময় এঁদের সব কাজ সফল হবে।

সূর্যের গোচর
এরপর ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে গোচর করবে। এখন সূর্য স্বরাশি সিংহ রাশিতে রয়েছে এবং এরপর সূর্য বুধের রাশি কন্যায় প্রবেশ করবে। যেখানে বুধ আগে থেকেই বিরাজ করে থাকবে। যার কারণে কন্যা রাশিতে বুধ-সূর্যের মিলনে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। সূর্যের রাশি পরিবর্তনের শুভ প্রভাব দেখা দেবে মেষ, কর্কট, বৃশ্চিক ও ধনু রাশির লোকেদের ওপর। এদের ভালো সময় শুরু হবে।

শুক্রের ফের গোচর হবে
সেপ্টেম্বরের শেষ সপ্তায় অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্রের গোচর ২৪ সেপ্টেম্বর, ২০২২, শনিবার রাত ৮টা ৫১ মিনিটে হবে এবং এই গোচরের প্রভাব সব রাশিদের ওপর পড়বে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications