চৈত্র মাসে রয়েছে একাধিক শুভলগ্ন, মাঙ্গলিক অনুষ্ঠানের ফল লাভ হবে দ্বিগুণ

চৈত্র মাসে রয়েছে একাধিক শুভলগ্ন, মাঙ্গলিক অনুষ্ঠানের ফল লাভ হবে দ্বিগুণ

মাত্র দুই দিন আগেই পড়েছে চৈত্র মাস। হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস থেকেই হিন্দি এবং মারাঠি নববর্ষ শুরু হয়। ১৯ মার্চ থেকে চৈত্র মাস শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ১৬ এপ্রিল। ধর্মীয় শাস্ত্র অনুসারে, শুভ সময়ে বা শুভ লগ্নে করা কাজ সবসময়ই শুভ ফল দেয়। হিন্দি বর্ষপঞ্জি অনুসারে অন্যান্য মাসের মতো চৈত্রেও অনেক শুভ লগ্ন রয়েছে। এই সময়গুলিতে গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন সহ একাধিক মাঙ্গলিক অনুষ্ঠান করলে তার ফল আরও বেশি ভালো পাওয়া যায়। দেখে নেওয়া যাক এই মাসের শুভলগ্ন গুলি কী কী।

নামকরণ

নামকরণ

প্রতিটি নবজাতক শিশুর জন্য জ্যোতিষ মতে নামকরণের বিধি পালন করা খুবই শুভ বলে মনে করা হয়।। সেক্ষেত্রে চৈত্র মাসে শিশুদের নামকরণের জন্য ৬টি শুভদিন রয়েছে। তবে চলতি মার্চ মাসে নামকরণের জন্য কোনো মুহুর্ত না থাকলেও তবে এপ্রিল মাসে পর পর রয়েছে নামকরণের শুভদিন। ১,৩,৬,১০,১১ এবং ১৫, এই তারিখগুলি নামকরণের জন্য বেশ শুভ।

 বিবাহ

বিবাহ

যদিও বাঙালি বা হিন্দুমতে চৈত্র মাসে বিবাহ হয় না। কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে বেশকিছু অতিরিক্ত দিন বা লগ্ন থাকে, যেগুলিকে 'অধিলগ্ন' বা 'অধিসময়' বলা হয়ে থাকে। সেইমত চৈত্র মাসে বিয়ের জন্য মাত্র ২টি শুভ দিন রয়েছে। ১৫ এবং ১৬ এপ্রিল তারিখ দুটিতে চৈত্র মাস হলেও তা বিবাহের জন্য শুভ দিন হিসেবে ধার্য করা যায়।

 উপনয়ন

উপনয়ন

প্রতিটি ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষদের উপনয়ন হয়ে থাকে। একে পৈতে বা জনেউও বলা হয়। চৈত্র মাসে পৈতে অর্থাৎ উপনয়ন অনুষ্ঠানের জন্য ৩টি শুভ সময় রয়েছে। তবে চলতি মার্চে কোনও শুভদিন নেই। এই সব এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারবে বলে মত জ্যোতিষীদের। সেক্ষেত্রে চৈত্র মাসে ৩,৬ এবং ১১ এপ্রিল উপনয়নের অনুষ্ঠান করা যেতে পারে।

কেনাকাটা

কেনাকাটা

চৈত্র মাস এমনিতেই কেনাকাটার জন্য ভালো সময় হিসেবে মনে করা হয়। এই সময় প্রায় সবখানেই সেলের বাজার বসে। কিন্তু সেক্ষেত্রেও যদি ভালো দিন দেখে কেনাকাটা করা যায় তাহলে তা ইতিবাচক শক্তি নিয়ে আসে। চৈত্র মাসে গাড়ি, বাড়ি, জমি, প্লট বা অন্যান্য সম্পত্তি কেনার জন্য ৬ দিন খুব শুভ। এপ্রিলের ১,২,৬,৭,১১ এবং ১২ তারিখে কেনাকাটা করলে তা অধিক শুভ ফল দেবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+