Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চড়াই–উৎরাই দিয়ে কাটবে কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস, জানুন মাসিক রাশিফল

সেপ্টেম্বর মাস আসতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। আর নতুন এই মাস নিয়ে প্রত্যেক রাশির জাতকদেরই আশা-প্রত্যাশা জুড়ে রয়েছে। নতুন মাস তাঁদের জন্য কী বার্তা নিয়ে আসবে তা এখন থেকেই জানতে ইচ্ছুক সকলে। তাই আসুন জেনে নিই কুম্ভ রাশির ভাগ্য কেমন যাবে আগামী এই মাসে।

কেরিয়ার দারুণভাবে উন্নতি করবে

কেরিয়ার দারুণভাবে উন্নতি করবে

সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির কিছু জাতকদের কেরিয়ার দ্রুত এগোবে ও ভালো পরিণাম পাওয়া যাবে। যদি আপনি এই সময় চাকরি পরিবর্তন বা অন্য কোনও সিদ্ধান্ত নিতে চান তবে এটা আপনার জন্য শুভ প্রমাণিত হবে। মাল্টিন্যাশনাল সংস্থায় কাজ যাঁরা করছেন তাঁদের জন্য শুভ সংবাদ আসতে পারে। কর্মস্থানে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সরকারি চাকরি করা লোকেরা ভাগ্যের সঙ্গ পেয়ে লাভ অর্জন করবে। জমি, সম্পত্তি ও বাহনের সঙ্গে যুক্ত কর্মরতদের ভালো সময় এটি। আমদানি ও রপ্তানির ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু যদি পরিবর্তন করতে চান বা ব্যবসার সঙ্গে যুক্ত কোনও সিদ্ধান্ত নিতে হলে এই সময়টি অনুকূল।

মেডিক্যাল ও রিসার্চ যারা করছেন সফলতা পাবেন

মেডিক্যাল ও রিসার্চ যারা করছেন সফলতা পাবেন

এই মাস শিক্ষার্থীদের জীবনে সামঞ্জস্য আনবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তারা সুখবর পেতে পারেন। চিকিৎসা ও গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও সাফল্য পাবে এবং শিল্প, খেলাধুলা, সঙ্গীত, ক্ষেত্রের যুবকরা ভালো সুযোগ পাবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক অর্ধেক মাস পরে দারুণ হবে। শুরুতে কিছুটা সমস্যা থাকবে।

পারিবারিক দিক

পারিবারিক দিক

ঘর-পরিবারে কোনও মাঙ্গলিক কাজের আয়োজন করা হবে, যেটায় আপনি ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গীর মন জুগিয়ে চলুন, কারণ দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে চলেছে। কোনো বিরোধ দেখা দিলে তা উপেক্ষা করা উচিত। একে অপরের প্রতি রাগ না করে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য্যের সঙ্গে কাজ করা ভাল। আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করলে সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে ধর্মীয় প্রবণতা বৃদ্ধি পাবে এবং সকল মানুষ আধ্যাত্মিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। কেউ কেউ পারিবারিক ধর্মীয় ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। পরিবারের মাধ্যমে আর্থিক অবস্থা শক্তিশালী হবে। খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন, ব্যাঙ্ক ব্যালেন্স সঠিক করে রাখুন, যা গড়বড় হয়ে গিয়েছে।

স্বাস্থের দিকে মনোযোগ দিন

স্বাস্থের দিকে মনোযোগ দিন

আপনার পুরনো কোনও অসুস্থতা আপনাকে আবারও কষ্ট দিতে পারে। জয়েন্টে ব্যথা, আঘাত, জখম বা যে কোনো ধরনের দুর্ঘটনারও শিকার হতে পারেন আপনি, তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, অন্যথায় চিকিৎসায় অর্থ ব্যয় হবে। আবহাওয়ার কারণে ঠান্ডা লাগার সমস্যাও হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+