September Horoscope 2023: আগামী মাসে স্থান পরিবর্তন করবে এই গ্রহরা, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট নয়টি গ্রহ ও বারো রাশির উল্লেখ রয়েছে। প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা স্থান পরিবর্তন করে। মঙ্গল, বুধ, শুক্র, সূর্য সেপ্টেম্বর মাসে তার স্থান পরিবর্তন করে ১২ রাশির ওপরে নানান প্রভাব ফেলবে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সেপ্টেম্বর মাসে কোন কোন গ্রহ স্থান পরিবর্তন করবে এবং তাদের জীবনে সাফল্য আসবে, দেখুন।

September Horoscope 2023

কবে কোন গ্রহ স্থান পরিবর্তন করবে

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ সন্ধে ৪ টে ৫৮ মিনিটে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে, বিপরীতমুখী হবে ধনসম্পদ, সমৃদ্ধির দাতা শুক্র কর্কট রাশিতে সকাল ৬ টা ১৭ মিনিটে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু করবে। গ্রহের রাজপুত্র বুধ ১৬ সেপ্টেম্বর দুপুর ১ টা ২৯ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে।

১৭ সেপ্টেম্বর দুপুর ১ টা ২০ মিনিটে সূর্য সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে কন্যা রাশিতে অস্ত যাবে শনি গ্রহ। সেপ্টেম্বর মাসে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশির (aries) ব্যক্তিদের সাফল্যের সময় শুধু হবে। চাকরি থেকে ব্যবসা আপনি অনেক উন্নতি করতে পারবেন। ধনসম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে খুব লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন আপনি।

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় পারিবারিক সমস্যা মিটে যাবে আপনার। অর্থনৈতিক অবস্থা আরোও ভালো হবে। বিদেশ যাত্রা করতে পারেন। এসময় শরীর আপনার ভালোই থাকবে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বাবা-মায়ের সিদ্ধান্ত নিন।

তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। নতুন সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। আপনাদের যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরিতে অনেক উন্নতি করতে পারবেন। পাশাপাশি আপনারা নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন, সেখানে অর্থ লাভ হবে।

সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনের শুভ সময় শুরু হবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+