সেপ্টেম্বরে এই চারটি রাশির কেউ হবেন লাভবান, কেউ থাকবেন মন্দায়! জ্যোতিষমতে আসন্ন সময় কেমন

সেপ্টেম্বরে এই চারটি রাশির কেউ হবেন লাভবান, কেউ থাকবেন মন্দায়! জ্যোতিষমতে আসন্ন সময় কেমন

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একাধিক গ্রহের স্থান ও রাশি পরিবর্তন হতে পারে। এমনই একটি ভবিষ্যদ্বণী দিয়েছে জ্যোতিষ শাস্ত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এর প্রবল প্রভাব পড়তে চলেছে বিশেষ করে ৪ টি রাশিতে। মঙ্গল ও শুক্রের জ্যোতিষ মতে অবস্থানের পরিবর্তনের জেরে প্রবল প্রভাব পড়তে পারে নানান রাশিতে। মঙ্গল ও শুক্র গ্রহের স্থান পরিবর্তন জ্যোতিষ মতে একটি বড় প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করা হয়। সেই জায়গা থেকে চারটি রাশিতে কোন কোন ক্ষেত্রে কী প্রভাব পড়কে পারে দেখে নেওয়া যাক।

 প্রভাব থাকবে কতদিন ?

প্রভাব থাকবে কতদিন ?

মঙ্গল ও শুক্র গ্রহের স্থান পরিবর্তনের জেরে বহু ক্ষেত্রে বহু রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়তে চলেছে। যার ফলে ৬ সেপ্টেম্বরের থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে একাধিক রাশিতে প্রবল প্রভাব পড়তে চলেছে। এই স্থান পরিবর্তনের ফলে গ্রহগুলির রাশিতে পরিবর্তন হবে বল জ্যোতিষ মতে বর্ণনা করা হচ্ছে। ফলে মেষ ও কন্যা রাশিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কোন কোন রাশি এর জেরে লাভবান হবে, কোন রাশি হবে ক্ষতিগ্রস্ত।

মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল ও শুক্র গ্রহের গোচর মেষ রাশির উপর সুপ্রভাব ফেলবে। জ্যোতিষ মতে এমনই এক প্রভাবের কথা বলা হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকা এই সময় ভালো প্রভাবের মুখ দেখবেন নিজের কর্মক্ষেত্রে। যেকোনও কাজেই আসবে কাঙ্খি ত সাফল্য। টাকা পয়সা বিনিয়োগের জেরে এই সময় মেষ রাশির জাতক জাতিকারা বহু কিছু লাভ করতে পারেন। তবে এই সময় স্বাস্থ্য ক্ষেত্রে নজর দিতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা যদি ব্যবসায়িক কোনও উদ্যোগ নেন , তাহলে তাতেও মিলবে সাফল্য।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকারা এই গ্রহের অবস্থানের পরিবর্তনের হেতু বহু ফলদায়ী পরিস্থিতির মধ্যে থাকবেন। বহু দিনের পরিশ্রমের ফল এই সেপ্টেম্বর মাস থেকে পেতে শুরু করবেন। এর সঙ্গে থাকবে আর্থিক লাভের যোগ। এমনকি এই গ্রহের অবস্থানের পরিবর্তন আপনার চাকরির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কাজের জায়গা সহকর্মীদের সঙ্গে সুন্দর সম্পর্ক যেমন গড়ে উঠবে, তেমনই পেশার কাজে উন্নতি করবেন এই রাশির জাতক জাতিকারা।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

জ্যোতিষ মতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মঙ্গল ও শুক্র গ্রহের স্থান পরিবর্তনের ফলে ভালো ফল পেতে চলেছেন। বহুদিনের কোনও আর্থিক সংকট কাটিয়ে এরা বহু সমস্যার সমাধান করতে পারবেন। বহু ক্ষেত্রে যেখানে সাফল্য আসছিল না, সেখানে ব্যর্থতা কেটে গিয়ে আসবে সাফল্য। ব্যক্তিগত জীবনও ভালো কাটতে চলেছে। এমনকি কার্যক্ষেত্রে আসবে মান সম্নানও। তবে মন্দের মধ্যে রয়েছে স্বাস্থ্যহানি। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এই সময় অস্বস্তিতে রাখতে পারে।

ধনু

ধনু

ধনু রাশির জাতক জাতিকাদের উপর এই সময় কাজের বোঝা প্রবলভাবে পড়বে। এই সময় বহু মানুষের ওপর পড়তে পারে প্রবল বোঝা। কাজের চাপে এই সময় শরীর অসুস্থ হয়ে যেতে পারে বলে অনেক জ্যোতিষীই সাবধান করছেন। এছাড়া সেপ্টেম্বরে আর্থিক দিক থেকে এই রাশির জাতক জাতিকারা বিপুল অঙ্কের টাকা পাবেন। ঘরে আসবে আর্থিক উন্নতি। দেখা মিলবে সম্পত্তির।

গ্রহের রাশি পরিবর্তন

গ্রহের রাশি পরিবর্তন

জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহেরাও পরিবর্তন করে নিজেদের রাশি। বছরের বিভিন্ন সময়ে বহু গ্রহ নির্দ্দিষ্ট ক্ষণ মতো পরিবর্তন করে নিজেদের রাশির অবস্থান। তার ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর প্রবল প্রভাব পড়ে যায়। তেমনই সেপ্টেম্বর মাসে ৪ টি রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব পড়তে চলেছে গ্রহের অবস্থানের কিছু দিক বদলের। ২০২১ সালের সেপ্টেম্বরে ৫ টি গ্রহের রাশি পরিবর্তন হবে। ফলে তার প্রভাব সাধারণের উপর পড়বে। এরমধ্য়ে শুক্র ও মঙ্গলের রাশি পরিবর্তন বড় ভূমিকা পালন করতে চলেছে। ২ রা অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে শুক্র। ফলে তার প্রবল প্রভাব বাকি রাশিতে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বরের ৬ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ১৪ সেপ্টম্বর বৃহস্পতিতে বড়সড় পরিবর্তন রয়েছে। এরপর সেপ্টেম্বর ১৭ তে রবি প্রবেশ করবে কন্যায়। ফলে তারএ বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে বহু রাশিতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+