September 2023 Tarot Rashifal: সেপ্টেম্বরে কাদের শুভ সময় শুরু, কী বলছে ট্যারোট কার্ডের গণনা
সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে, ট্যারোট কার্ডের গণনা অনুযায়ী জানা গিয়েছে, এই মাসটি কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে। এই মাসে তাঁরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন, আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।
ট্যারোট কার্ডের গণনা অনুযায়ী দেখে নিন চলতি মাস কোন রাশির ব্যক্তিদের জন্য খুব শুভ। কারাই বা চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন, দেখুন।

মেষ রাশি
সেপ্টেম্বর মাস মেষ রাশির (aries) ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ মাস। এই সময়ে তারা যা চাইবেন তাই করতে পারবেন। যারা রাজনীতিতে যুক্ত তাদের যশ, নাম, খ্যাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়ে সফলতা আসবে। শুধু তাই নয়, আপনার যদি গুপ্ত কোনও রোগ থাকে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর্থিক উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus)ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। আপনি তাদের উপযুক্ত শিক্ষা দিতে পারবেন। যারা এই সময় বেসরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। এসময় যারা ব্যবসায়ে নিযুক্ত তাদের ভালো সময় শুরু। তারা এই সময় লটারি কাটতে পারেন, সেখানে তাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এসময় আপনার স্ত্রী সঙ্গে যে অশান্তি ছিল সেই অশান্তি থেকে বেরোতে পারবেন আপনি।

কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এসময়ে আপনাকে সন্তানের জন্য বেশি চিন্তা করতে হবে না। সে দ্রুতই একটি চাকরি পেয়ে যাবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের নতুন চাকরির অফার আসবে। এ সময় অংশীদারিত্ব ব্যবসায়ে আপনি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
তুলা রাশি
সেপ্টেম্বর মাসে তুলা রাশি (libra) ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এই সময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে আর্থিক অবস্থার আরোও উন্নতি হবে, সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। মনের মানুষের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications