Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পদোন্নতি–আর্থিক সঙ্কট, সব মিলিয়ে জানুন কেমন যাবে মীন রাশির সেপ্টেম্বর মাস

আর মাত্র অপেক্ষা দু'‌দিনের তারপরই সেপ্টেম্বর মাস দরজায় কড়া নাড়তে চলেছে। নতুন মাস নিয়ে প্রত্যেকেরই কিছু আশা-প্রত্যাশা রয়েছে। কিছু রাশির জন্য এই মাস দারুণ হতে চলেছে আবার কিছু রাশির জন্য এই মাস সেভাবে সুখবর নিয়ে আসবে না। আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জীবনে এই সেপ্টেম্বর মাসের প্রভাব কেমন পড়তে পারে।

ভালো থাকবে কর্মক্ষেত্র

ভালো থাকবে কর্মক্ষেত্র

মীন রাশির জাতকদের সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে সফলতা মিলবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা শিক্ষাক্ষেত্র পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের কেরিয়ারে ভালো সুযোগ আসতে চলেছে। পরিস্থিতি অনুকূল থাকবে তাই পরিশ্রমের ভালো ফল অর্জন করবেন। ব্যবসায়ীদের ব্যবসার বিস্তার করার জন্য অনেক ভালো সুযোগ তাঁরা পাবেন এবং তাঁদের এই সুযোগ নেওয়া উচিত। ব্যবসায় কোনও বড় ধরনের চড়াই-উৎরাই দেখা যাচ্ছে না।

নেতিবাচক চিন্তা আনবেন না

নেতিবাচক চিন্তা আনবেন না

পড়ুয়াদের পড়াশোনার সময় মনকে শান্ত রাখতে হবে এবং মনের ওপর নেতিবাচক চিন্তার প্রভাব পড়তে দেবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া গ্রহরা শুভ ফল দিতে চলেছে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া যুবকদেরও ভালো পরিণাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। যুবকদের প্রেমের জীবনে ছোট-খাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। বাড়িতে কোনও বিষয়ের ওপর পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে, যার কারণে বিবাদ ও অশান্তি হতে পারে। এতে তাদের ভাবমূর্তি তথা মান-সম্মান নষ্ট হতে পারে। তাই আপনার জন্য সঠিক এটাই হবে যে আপনি কোনও ধরনের তর্ক-বিতর্ক বা জামেলার মধ্যে যাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার অবস্থা উন্নতি হবে।

স্বাস্থ্যের উন্নতি হবে, মরশুমি অসুস্থতা থেকে সাবধান থাকুন

স্বাস্থ্যের উন্নতি হবে, মরশুমি অসুস্থতা থেকে সাবধান থাকুন

এই মাসে স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। আপনি যে রোগগুলি নিয়ে চিন্তিত ছিলেন সেগুলি ধীরে ধীরে সারতে দেখা দেবে। স্বাস্থ্যের উন্নতি দেখে আপনি আপনার পছন্দের জিনিস খেতে পারবেন। তবে মরশুমি রোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। এমন পরিস্থিতিতে, আপনার ওষুধগুলি সময়মতো সেবন করুন এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। পরিবারের বড়দের স্বাস্থ্যেরও উন্নতি হবে।

আর্থিক দিক

আর্থিক দিক

এই মাসে আপনার খরচ একটু বেশি হবে, কিন্তু এটি পরিবারের দায়িত্ব পূরণ করার জন্য খরচ করবেন। তবে এইসবের মধ্যে আপনার মন নিজের ইচ্ছা পূরণের জন্য তাগাদা দেবে। তাই এই মাসে আপনাকে আর্থিক সঙ্কটের সম্মুখিত হতে হবে। তাই খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং জরুরি কাজ বা জিনিস কেনার জন্য খরচ করুন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+