টাকা, পয়সা, সোনা ও রুপোর স্বপ্ন দেখা আদৌও কি ভালো নাকি জীবনের ওপর খারাপ প্রভাব পড়ে?
আমরা অবচেতন মনে যা ভাবি, তাই কিন্তু আমাদের কাছে স্বপ্ন আকারে ধরা দেয়। স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের কথা বলা হয়েছে, সেগুলি দেখা অত্যন্ত শুভ। আবার এমন অনেক স্বপ্ন রয়েছে সেগুলি দেখলে কিন্তু জীবনে নানান সমস্যার তৈরি হয়।
যেমন টাকা-পয়সা, সোনার, রুপোর স্বপ্ন দেখা আদৌ কি ভালো নাকি আমাদের জীবনের উপর বড় প্রভাব পড়ে, এতে আমাদের কি কোনও ক্ষতি হয়, জানেন আপনি?

- স্বপ্নে সোনা ও রুপোর জিনিস দেখার অর্থ কী
স্বপ্নে সোনা, রুপোর জিনিস দেখা কি শুভ নাকি অশুভ? তবেই সেই স্বপ্ন দেখা খুব যে শুভ হয় তা নয় , আবার খুব যে খারাপ হয় তাও নয়। কারণ এই স্বপ্ন দেখার অর্থ আগামী দিনে আপনি কিছু খারাপ খবর পেতে পারেন। আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।
আবার অনেক সময় এই স্বপ্ন কিন্তু ভালো হয় অনেকের ক্ষেত্রে। কারণ এই স্বপ্ন দেখলে আপনার পরিবারের কোনও সদস্যদের কারোর বিয়ের খবর আসতে পারে অর্থাৎ সেটা অন্য দিক থেকে যদি ভেবে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে খরচ হচ্ছে যেমন, আবার সুখবর কিন্তু পাওয়া যায়।
- স্বপ্নে গয়না চুরি হওয়ার অর্থ কী
স্বপ্নে যদি দেখেন গয়না চুরি হয়ে গেছে, এটি কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। স্বপ্নশাস্ত্রে অনুসারে এটি খারাপই বলা হয়। তার কারণ আগামী দিনে আপনার বড় ক্ষতি অপেক্ষা করছে। কোনও শত্রু আপনাকে আপনার ক্ষতি করতে পারে। তাই নিজের গয়না চুরি হচ্ছে দেখেন তাহলে তা আপনার জন্য তা অশুভ। আর যদি দেখেন আপনি গয়না কিনছেন তাহলে শীঘ্রই আপনার জীবনের সাফল্যের আসতে চলেছে।
- স্বপ্নে মুদ্রা দেখার অর্থ কী
স্বপ্নে মুদ্রা দেখা অত্যন্ত অশুভ লক্ষণ। এতে আপনার জীবনে খুব বেদনাদায়ক সময় আসতে চলেছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমনকি আপনার অর্থসঙ্কট দেখা দিতে পারে। হওয়া কাজ পর্যন্ত আটকে যেতে পারে।
- স্বপ্নে কারোর থেকে টাকা নেওয়ার অর্থ কী
যদি আপনি স্বপ্নে দেখেন, কারোর থেকে আপনি টাকা নিচ্ছেন, এটি কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ। এতে আপনার দ্রুতই খুব ভালো খবর পাবেন। যেকোনও মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। যদি এমন স্বপ্ন সকালের দিকে দেখেন, ভুলেও কাউকে বলবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications