স্বপ্নে বারবার মাছ দেখা শুভ নাকি অশুভ? স্বপ্নশাস্ত্রে জেনে নিন কীসের সঙ্কেত এটি
মানুষ ঘুমনোর সময় রাতে অনেক ধরনের স্বপ্ন দেখেন। সকালে ঘুম থেকে উঠে সে এই বিভ্রান্তিতে আটকে যায় যে রাতে সে যে স্বপ্নগুলো দেখেছিল তার কোনও অর্থ আদৌও আছে নাকি সেগুলো শুধুই কেবল চিন্তা। এই প্রশ্নের উত্তর স্বপ্নশাস্ত্রে লুকিয়ে রয়েছে। এই শাস্ত্রে স্বপ্নে দেখা প্রত্যেক বস্তুর যথার্থ অর্থ বলা হয়েছে। আসুন আজকে আমরা আপনাকে জানাই যে স্বপ্নে মাছ দেখা গেলে তার অর্থ আসলে কী।

স্বপ্নে মাছ দেখা
আপনি যদি স্বপ্নে নিজেকে মাছের সঙ্গে সাঁতার কাটতে দেখেন তবে তা সুখবর বহন করে আনচে। স্বপ্নশাস্ত্র মতে, এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হল যে শীঘ্রই আপনার ভাগ্যোদয় হতে চলেছে। আপনি কেরিয়ার ও ধন-সম্পততির সঙ্গে যুক্ত কোনও বড় খবর পেতে চলেছেন। আপনি কোনও সম্পত্তিতে বিনিয়োগও করতে পারেন।

সাঁতার কাটা মাছের স্পর্শ করা
অনেক মানুষই স্বপ্নে দেখেন যে জলে সাঁতার কাটা মাছ আপনারে বারে বারে স্পর্শ করছে। আপনার এরকম মনে হতে পারে যে তারা আপনাকে কিছু বলতে চাইছে। স্বপ্নশাস্ত্র মতে এই ধরনের স্বপ্ন দেখা খুবই শুভ বলে মনে করা হয়। আসলে হিন্দু ধর্মে মাছকে মা লক্ষ্মীর স্বরূপ বলে ধরে নেওয়া হয়েছে। তাই যদি আপনি স্বপ্নে মাছেদের সঙ্গে বারবার খেলছেন দেখেন তাহলে এর অর্থ এই যে আপনার ঘরে শীঘ্রই মা লক্ষ্মীর আগমন হতে চলেছে।

স্বপ্নে রঙীন মাছ দেখা
কিছু মানুষ স্বপ্নে রঙীন মাছ সাঁতার কাটতে দেখেন। ওই মাছগুলি পাল নিয়ে জলের মধ্যে খেলা করছে। এর মানে আপনার জীবন এখন আরও সুখের হতে চলেছে। আপনার আটকে থাকা কাজ এখন সম্পন্ন হবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই স্বপ্ন অসুস্থতা এবং আদালতের মামলা থেকে মুক্তি নির্দেশ করে।

স্বপ্নে বারংবার মাছ দেখা
স্বপ্নশাস্ত্র মতে, যদি আপনি স্বপ্নে বারংবার সাঁতার কাটতে দেখেন মাছকে তবে এটা কোনও ভালো কিছু হওয়ার সঙ্কেত। এর অর্থ হল শীঘ্রই আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে। আপনার ঘরে সন্তানের জন্ম, সন্তানের বিয়ে, কেরিয়ার শুরুর মতো কাজ হতে পারে। যারা এমন স্বপ্ন দেখছে তাদের বাড়িতে যজ্ঞ-কীর্তনের মতো শুভ কাজও করা যেতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications