টিকটিকি নয়, এই প্রাণীর বাড়িতে আগমন ও দেখা অত্যন্ত শুভ, কিন্তু কেন?

বাস্তুশাস্ত্রে এমন অনেক নিয়মের কথা বলা হয় সেগুলি মেনে চললে জীবনে সফলতা লেগেই থাকে। ঠিক তেমনই তেমন কিছু প্রাণীর কথা বলা রয়েছে, সেগুলি যদি আপনার বাড়িতে যাতায়াত করে, সেটা কিন্তু অনেক সময় শুভ হয়, আবার অনেক সময় অশুভ হয়।

যেমন গিরগিটির রঙ পরিবর্তনের জন্যই সকলের কাছে পরিচিত। তবে সে স্থান অনুসারে তার রঙ পরিবর্তন করতে থাকে। সহজেই কিন্তু সে একজন শিকারির চোখ ফাঁকি দিতে পারে। গিরগিটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাস্তুশাস্ত্রে। গিরগিটি দেখা কি শুভ?

chameleon

  • গিরগিটি রঙ বদল হওয়া

আপনি কি জানেন আপনি যদি চোখের সামনে গিরগিটি রঙ পরিবর্তন হওয়া দেখেন এটা কিন্তু খুব অশুভ। এতে আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারেন।

  • গিরগিটির মৃত্যু

গিরগিটির মৃত্যু ও হত্যা করা দুটি কিন্তু অত্যন্ত খারাপ, যদি আপনি গিরগিটি দেখতে পান, সে যদি আপনার কোনও ক্ষতি না করে তাকে তাড়িয়ে দিন। অযথা তাকে মেরে ফেলবেন না। এতে আপনার জীবনে খুব খারাপ প্রভাব পড়বে ,। সমস্ত কাজেই বাধার সৃষ্টি হবে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • কবে গিরগিটি দেখা শুভ

সোমবার ও শনিবার গিরগিটি দেখা অত্যন্ত শুভ। এর ফলে আপনারা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরি থেকে ব্যবসায় যেখানেই আপনার টাকা আটকে থাকুক না কেন তা পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

  • বাড়িতে গিরগিটি আসা কি শুভ?

ঘরে গিরগিটির আগমন ঘরে অত্যন্ত শুভ। সে কোনও ক্ষতি না করলে আপনি তাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারেন। তবে তাকে মেরে ফেলবেন না। তাহলে কিন্তু আপনার জীবনেই খুব খারাপ প্রভাব পড়বে।

  • গিরগিটির গায়ের উপর পড়ে যাওয়া

কোনও গিরগিটি আপনার গায়ের উপর যদি উঠে পড়ে বা পড়ে যায় এটিও শুভ লক্ষণ। এতে আপনার দ্রুত সম্পদ বাড়তে থাকবে। এমনকি ব্যবসাতেও অনেক লাভ করতে পারবেন।

  • কাজের যাওয়ার সময় এই প্রানী দেখা কি শুভ?

যদি আপনি কোন শুভ কাজে যান, সেই সময় যদি গিরগিটি দেখতে পান, তাহলে তা শুভ হবে। এই গিরগিটি যদি আপনার রাস্তাঘাটে অর্থাৎ আপনি কোনও কাজে যাওয়ার সময় গিরগিটি যদি আপনার সামনে দিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যায় তাহলে বুঝবেন সেই কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+