আজ নাগ পঞ্চমীর দিন এই জিনিসগুলি দেখা খুবই শুভ, ধনী হওয়ার সঙ্কেত দেয়
শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমীর উৎসব পালন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এইদিন সাপ বা নাগেদের পুজো করলে জীবন থেকে সব সঙ্কট দূর হয়ে যায়। স্বয়ং ভগবান শিব নিজের গলায় বাসুকি নাগ ধারণ করে রয়েছেন। নাগ পঞ্চমীর দিন নাগ-নাগিনীর পুজো করলে জীবনের সব ইচ্ছা পূরণ হয়। এদিন দুধ দিয়ে কলা দিয়ে পুজো করতে হয়। নাগ পঞ্চমীর দিন অনেকেই ব্রত-উপবাস রাখেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, নাগ পঞ্চমীর সময় কিছু বিশেষ জিনিসের দেখা পাওয়া খুবই শুভ বলে মানা হয়। এই বছর নাগ পঞ্চমী ২ অগাস্ট মঙ্গলবার পড়েছে। আসুন জেনে নিন নাগ পঞ্চমীর দিন কোন জিনিস দেখলে আপনাদের ভাগ্য চমকাতে পারে।

বেজি বা নেউল
এমনিতে বলা হয়ে থাকে যে বেজির সঙ্গে সাপের বড় শত্রুতা রয়েছে। কিন্তু জ্যোতিষ মতে বেজিকে স্বপ্নে দেখা এক শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এটি আর্থিক ক্ষেত্রে আপনার শক্তির সঙ্কেত। স্বপ্নে বেজি দেখার অর্থ আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন।

শিবলিঙ্গে সাপ
নাগ পঞ্চমীর দিন যদি কোনও মন্দিরের শিবলিঙ্গে আপনাকে কুণ্ডলী পাকিয়ে কোনও সাপ বসে আছে দেখতে পান তাহলে বুঝে যান আপনার ভাগ্য চমকাতে চলেছে। শিবলিঙ্গের সঙ্গে পেঁচিয়ে থাকা সাপ আপনাকে ধনী হওয়ার সঙ্কেত দেয়।

গাছে চড়ছে বা ঝুলছে সাপ
নাগ পঞ্চমীর দিন যদি কোনও গাছে দেখেন সাপ চড়ছে বা গাছ থেকে ঝুলে রয়েছে, তাহলে এটাকেও শুভ সঙ্কেত হিসাবে ধরা হয়। মনে করা হয় যে গাছে চড়ছে বা ঝুলছে এমন সাপ দেখলে তা মানুষের উন্নতির সঙ্কেত হিসাবে ধরে নেওয়া হয়। এর অর্থ হল কেরিয়ারের ময়দানে আপনি শীঘ্রই কোনও বড় সফলতা পেতে চলেছেন।

নাগ–নাগিনের জোড়া
নাগ পঞ্চমীর দিন যদি স্বপ্নে আপনি নাগ-নাগিনের জোড়া দেখতে পান তবে জেনে রাখুন আপনার ভাগ্যোদয় ও সুখ-সমৃদ্ধির এটা সঙ্কেত। এর অর্থ আপনার জীবনে লম্বা সময় ধরে চলা কোনও সমস্যা শেষ হতে চলেছে।

হাতি দেখা স্বপ্নে
নাগ পঞ্চমীর দিন যদি আপনি স্বপ্নে হাতি দেখেন তা তা এড়িয়ে যাবেন না। স্বপ্নে হাতি দেখার অর্থ হল আপনি কোথাও থেকে প্রচুর অর্থ পেতে চলেছেন। আপনি প্রচুর সম্পত্তি ও অড়েক মান-সম্মান পেতে চলেছেন। স্বপ্নে সাদা হাতি দেখা সৌভাগ্যের সঙ্কেত দেয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications